By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চৌগাছায় সরকারিগুদামে ধান-চাল সংগ্রহে ভাটা পরেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছায় সরকারিগুদামে ধান-চাল সংগ্রহে ভাটা পরেছে
তাজা খবরযশোর

চৌগাছায় সরকারিগুদামে ধান-চাল সংগ্রহে ভাটা পরেছে

Last updated: 2024/12/30 at 8:04 PM
করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহে ভাটা পড়েছে। লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত ১৭ নভেম্বর সারাদেশে একযোগে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য উপদেষ্টা।

তবে এ কার্যক্রমে কৃষক ও মিলারদেরও সাড়া মেলেনি মোটেও। উদ্বোধনের পর গুদামে মিলারদের দেওয়া চাল কিছুটা এলেও ধান পড়েনি এক দানাও। গত দেড় মাসে গুদামে ধান আসেনি। মিলারদের নিকট থেকে মাত্র ২২ টন চাল এসেছে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রাকিবুল হাসান।

উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানা যায়, ১৭ নভেম্ববর চলতি আমন মৌসুমে উপজেলায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

যা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৫। খাদ্যগুদামে উপজেলার ১১টি ইউনিয়ন পৌর এলাকার কৃষকের নিকট থেকে সরাসরি প্রতিকেজি ধান ৩৩ টাকা দরে ক্রয় করা হচ্ছে। চলতি মৌসুমে আমনধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ২শ ৪৩ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের প্রায় অর্ধেক শেষ হলেও এ পর্যন্ত এক দানা ধানও পড়েনি সরকারি খাদ্য গুদামে।

অপরদিকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬শ ৮৫ মেট্রিক টন। এ পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ২২ টন, যা লক্ষ্যমাত্রার ৫ শতাংশ। উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে চিকন ধান প্রতি কেজি ৩৭.৫০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মোটা জাতের ধান বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৫ টাকায়।

উপজেলার ফুলসারা ইউনিয়নের গরীবপুর গ্রামের কৃষক আলমগীর, এনামুল হোসেন, সিংহঝুলী ইউনিয়ন মশিয়ার নগর গ্রামের আবুল কাশেম জানান, আমাদের স্থানীয় বাজারে যে দামে ধান বিক্রি হচ্ছে, গুদামে সে দাম দেওয়া হচ্ছে না, গুদামের চাইতে স্থানীয় বাজারে মনপ্রতি ধানের দাম কমপক্ষে ২শ থেকে ৩শ টাকা বেশী। তাছাড়া সরকারি গুদামে ধান বিক্রি করতে অনেক ঝামেলা পোহাতে হয়। যে কারণে বাইরে ব্যবসায়ীদের নিকট কৃষকরা ধান বিক্রি করে দিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে মিল মালিকরা জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে খোলাবাজারে চালের দাম বেশি হওয়ার ফলে খাদ্যগুদামে চাল দিতে মিলারদেরও তেমন আগ্রহ নেই। কিন্তু মিলের লাইন্সেস বাঁচাতে লোকসান সত্বেও একপ্রকার বাধ্য হয়ে চুক্তি অনুযায়ী সরকারি গুদামে চাল দিতে হচ্ছে।

মিল মালিকরা বলেন, বর্তমানে বাজারে ৬০/৬৫ টাকার নিচে কোনো চাল নেই। অথচ সরকারি গুদামে চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা। গুদামে চাল দিতে দেখা চোখে প্রতি কেজিতে ১৫/১৬ টাকা লোকসান গুনতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ধান-চাল ক্রয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে খোলাবাজারে দাম কিছুটা বেশি। এদিকে সরকারি নীতিমালা অনুসারে গুদামজাত করা ধানের আদ্রতা ১৪ শতাংশের বেশি হলে সেই ধান কেনা যাবে না। সে কারণে কৃষকরা গুদামে ধান বিক্রি করতে চাচ্ছেন না।

চৌগাছা উপজেলা খাদ্য কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই ধান-চাল সংগ্রহর লক্ষ্যমাত্রা পূরণ করতে আমরা কাজ করে যাচ্ছি।

করেস্পন্ডেন্ট December 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় অস্ত্র-গুলিসহ আটক ৪
Next Article পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আ’লীগ সরকারের সকল মেগা প্রকল্প তদন্ত হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

মুক্তিযুদ্ধ: ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সহ সারা দেশে সরিষা ফুলের মধু সংগ্রহ ব্যস্ত চাষিরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সহ সারা দেশে সরিষা ফুলের মধু সংগ্রহ ব্যস্ত চাষিরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়তাজা খবর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
তাজা খবরসাতক্ষীরা

উপকূলের খাদ্যসংকট নিয়ে ভাবছেন কি নীতিনির্ধারকেরা?

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?