By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জনবল ও লজিষ্টিক এর অভাবে দুই’শ শয্যায় উন্নীত হয়নি করোনা ডেডিকেটেড হাসপাতাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > জনবল ও লজিষ্টিক এর অভাবে দুই’শ শয্যায় উন্নীত হয়নি করোনা ডেডিকেটেড হাসপাতাল
Uncategorized

জনবল ও লজিষ্টিক এর অভাবে দুই’শ শয্যায় উন্নীত হয়নি করোনা ডেডিকেটেড হাসপাতাল

Last updated: 2021/06/11 at 1:34 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


সমস্যা সমাধানে সভা আজ

অতিরিক্ত রোগী চাপ সামলাতে না পারায় ভর্তি ইচ্ছুক রোগীরা বিপাকে

অভিজিৎ পাল
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালকে ১শত শয্যা থেকে ২শত শয্যায় রূপান্তরের সিদ্ধান্ত অনেক আগে থেকেই। কিন্তু সংক্রমণের উর্দ্ধমুখী এই সময়ে জনবল ও লজিষ্টিক সাপোর্ট এর অভাবে চালু করা যাচ্ছে না বাড়তি ১শত শয্যা বলছে করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র। মার্চ এপ্রিল মাস থেকে বার বার বলার পরে সমাধান হয়নি সংকট অভিযোগ তার। তবে ডাক্তার ও নার্স এর সঙ্কট নেই বলে দাবি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। অন্যান্য লজিষ্টিক সাপোর্ট দিতে এখনও সময় লাগবে বলছেন তিনি। এমন অবস্থায় অতিরিক্ত রোগী চাপ সামলাতে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবারের সভায় বলছেন খুলনার স্বাস্থ্য সেবার সাথে যুক্তরা।
শ্বাষ কষ্ট নিয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে এক ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষামান বরিশালের হাকিম বিশ্বাস। একই অবস্থা ঝিনাইদহের কালিগঞ্জের সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর। হাসপাতালের সামনে অক্সিজেন মুখে নিয়ে তিনি অপেক্ষামান চিকিৎসা সেবা পাওয়ার আশায়। হাসপাতালে আসন সংখ্যার বেশি রোগী হয়ে যাওয়ায় এই ভোগান্তি তাদের।
হাকিম বিশ^াসের ছেলে বৌ জানান, এক ঘন্টা ধরে রোগী পরে আছে ভর্তি নিচ্ছে না বলে ট্রলি খুঁজে পাচ্ছে না আবার বলে সিট নাই।
চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর স্বজন জানান, প্রায় আধাঘন্টা ধরে বসে আছি। রোগীকে সিন্ডিন্ডারে অক্সিজেন দিতে হচ্ছে। চাপ বেশি হওয়ায় রোগী ভর্তির সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলছেন কর্তৃপক্ষ।
পরে অবশ্য তাদের ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। ১শত শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন রোগী আছেন ১৩০ জনের বেশি। রোগীর চাপ বাড়ায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা রোগীদের। তাই গুরুতর অসুস্থ না হলে হাসপাতালে আসতে নিষেধ করছে কর্তৃপক্ষ।
করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র সুহাষ রঞ্জন হালদার বলছেন, রোগী ভর্তি হবে কিন্তু সে ক্ষেত্রে আমরা গুরুতর অসুস্থদের প্রাধান্য দিচ্ছি। কারন আমাদের কাছে ১৩০ এর বেড এর বেশি রোগী ভর্তি করার যায়গা নেই।
করোনা হাসপাতালের ফোকাল পার্সন বলছেন গত এপ্রিল মাস থেকে বার বার বলার পরেও জনবল ও লজিষ্টিক সঙ্কটের কারনে শয্যা সংখ্যা এক শত থেকে দুই শত উন্নত করা যাচ্ছে না। তবে মুখপাত্রের অভিযোগ অস্বীকার করছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডাঃ সুহাষ রঞ্জন হালদার আরো বলেন, আমি এপ্রিলে যোগদান করেছি। জুন মাসের আগ পর্যন্ত হাসপাতালে ৫০ এর কম রোগী ছিল। সে সময় বার বার স্বাস্থ্যের সভায় আমরা বলেছি আমাদের রুম রেডি। আমাদের জনবল ও লজিষ্টিক সাপোর্ট যেমন বিদ্যুৎ ও অক্সিজেন সাপ্লাই দিলে বেড সংখ্যা বাড়ানো যাবে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এ কারনে আমরা অতিরিক্ত ৩০ বেড বাড়িয়ে রোগীদের সেবা দিচ্ছি।
তবে এই অভিযোগ অস্বীকার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানার। তিনি বলেন, চিকিৎসক ও নার্স এর সঙ্কট নেই। অন্যান্য লজিষ্টিক সাপোর্ট দিতে সময় আরো বেশি লাগবে।
বর্তমানে খুলনা করোনা ডেডিকেটেড হাসপতালে ১৩০ জন রোগীর বিপরীতে দায়িত্ব পালন করছেন ২৪ ঘন্টায় নয় জন মেডিকেল অফিসার, তিন জন সহকারি রেজিষ্ট্রার, দুই কনসালটেন্ড ও নার্স ৬৭জন নার্স। যা পর্যাপ্ত নয় বলছে কর্তৃপক্ষ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইয়াসে ক্ষতিগ্রদের সহায়তার উদ্দেশ্য ‘দিশারী’র খুলনা ত্যাগ
Next Article পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য নতুন কিছু না থাকলেও হিজড়া জনগোষ্ঠীর জন্য রয়েছে মাইলফলক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 3 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?