By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জনস্বাস্থ্যের সুরক্ষা বজায় রাখা কঠিন হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > জনস্বাস্থ্যের সুরক্ষা বজায় রাখা কঠিন হবে
সম্পাদকীয়

জনস্বাস্থ্যের সুরক্ষা বজায় রাখা কঠিন হবে

Last updated: 2021/04/26 at 10:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট গত রোববার থেকে খুলে দেয়া হয়েছে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে লকডাউন শেষ হওয়ার আগেই বিভিন্ন শপিংমল ও বিপণিবিতান খুলে দেয়ার ঘোষণা দেয় সরকার। তবে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে বলা হয়েছে। এরপর কি শঙ্কা থাকবে না? করোনার এমন ঊর্ধ্বমুখীতে দোকানপাট খুলে দেয়ার পর জনগণের স্বাস্থ্যঝুঁকি বাড়বে এটাই স্বাভাবিক। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ শুরু হলে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট ও শপিংমল মল বন্ধ করে দেয়া হয়। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। তবে শিল্প-কারখানা ও ব্যাংক খোলা রাখা হয়। লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধের কারণে দেশে সংক্রমণ কমেছে। বিধিনিষেধ জারির আগে ও পরের চিত্র পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। করোনা সংক্রমণের পর থেকে রোগতাত্তি¡ক পর্যালোচনা করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সপ্তাহ ধরে রোগটির কোন সূচকে কী পরিবর্তন হয়, তা নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেছে। সেখানে করোনা সংক্রমণ কমার তথ্য উঠে এসেছে। এমতাবস্থায় লকডাউন আরো কিছুদিন বাড়ানোর বিষয়টি ভাবা যেতে পারে। কঠোরভাবে লকডাউন অবশ্যই বিজ্ঞানসম্মত হতে হবে। কিছু খোলা রেখে আবার কিছু বন্ধ রেখে লকডাউন হয় না। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে শপিংমলগুলোয় স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা সম্ভব হবে কিনা প্রশ্ন রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট চালু রাখার কারণে সড়কে মানুষের চলাচল বেড়ে যাবে। করোনা কিছুটা নিয়ন্ত্রণের সময়ে এসে এমন সিদ্ধান্ত কেনÑ তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্ন উঠছে, মানুষ শপিংমলে যাবে কীভাবে? এ অবস্থায় গণপরিবহন চালুর দাবিও উঠেছে। আর ওই দাবির মুখে গণপরিবহন চালু করা হলে সড়কে আগের মতো যানজট পড়বে, সামাজিক দূরত্বও থাকবে না। একই সঙ্গে স্বাস্থ্যবিধিও মানা কঠিন হয়ে পড়বে। দোকান-ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় ব্যবসায়ীরা খুশি হয়েছেন। সরকারের সিদ্ধান্তে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে সরকারের দেয়া শর্ত বা নির্দেশনা মেনেই দোকানপাট-শপিংমল খোলা রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম করা যাবে না। সরকার যেমন দেশের জনগণের কথা চিন্তা করছে, ঠিক তেমনি ব্যবসায়ীদের সরকারের নির্দেশনাও মেনে চলতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লকডাউনেও চলবে প্রিমিয়ার লিগ!
Next Article খোশ আমদেদ মাহে রমজান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?