By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খুলনায় প্রস্তুতিসভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খুলনায় প্রস্তুতিসভা
জাতীয়জেলার খবর

জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খুলনায় প্রস্তুতিসভা

Last updated: 2022/07/28 at 7:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দুপুরে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আগামী ১৫ আগস্টে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে খুলনায় বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে  ১৫ আগস্ট সকালে প্রতিবছরের ন্যায় এবারও খুলনা বেতারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর মূর‌্যাল নির্মাণ কাজ প্রায় সমাপ্ত। তাই উপস্থিত সদস্যদের ঐক্যমতে এবার ১৫ আগস্ট সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সিদ্ধান্ত হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জাতীয় পতাকা অবশ্যই সঠিক মাপের ও রঙের হতে হবে। জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে উপযুক্ত দন্ড ব্যবহার করতে হবে। সকল প্রতিষ্ঠানে সম্মানের সাথে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সভায় জোর তাগিদ দেয়া হয়। ঐদিন সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সভায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ তবিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেসিসি’র ৮৬১ কোটি টাকার বাজেট ঘোষণা
Next Article খুলনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?