By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাপা নেতা কাশেম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > তাজা খবর > জাপা নেতা কাশেম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ
তাজা খবররাজনীতি

জাপা নেতা কাশেম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ

Last updated: 2021/03/04 at 12:16 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

জাতীয় পার্টির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম ও তার গাড়ীর ড্রাইভার মিকাইল হত্যা মামলায় তৎকালীন মহানগর হাকিম মো: ছবির আহম্মেদ গতকাল সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেছেন। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, খুলনার বিচারক মো: সাইফুজ্জামান হিরো আগামী ১৫ মার্চ ফৌজাদারী কার্যবিধির ৩৪২ ধারা মোতাবেক আসামিদের পরীক্ষা করার জন্য দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৯৫ সালের ২৫ এপ্রিল প্রকাশ্য দিবালোকে খুলনা থানার নিকটতম দূরত্বের একটি ব্যাংকের সামনে একদল ঘাতক ওই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। উচ্চ আদালতের আদেশে প্রায় এক যুগ মামলার কার্যক্রম স্থগিত ছিল। তিন দফায় স্থগিতাদেশের আগ পর্যন্ত ১৮ জনসহ মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। চার্জশিটভুক্ত ছয় আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একজন জামিনে আছেন। দু’ অভিযুক্ত মৃত্যুবরণ করেছেন।

ট্রাইব্যুনাল-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট আরিফ মাহমুদ লিটন দৈনিক জন্মভূমিকে বলেন, বুধবার দুপুর ১২ টার দিকে সাক্ষী ছবির আহম্মেদকে আদালতে উপস্থাপন করা হয়। সাবেক ওই ম্যজিস্ট্রেট পলাতক আসামি মো: তারেকের জবানবন্দি রেকর্ড করেছিলেন। ছয় পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দিটিতে ম্যাজিস্ট্রেটের ১৮ টি স্বাক্ষর ও অভিযুক্তের ১৪ টি সাক্ষর রয়েছে। প্রায় আধ ঘন্টাব্যাপী সাক্ষ্য গ্রহণ চলাকালে উপস্থিত আসামি পক্ষের আইনজীবীগণ এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী তাকে জেরা করেন। তার বলেন, ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক সম্পূর্ণ বিধি সম্মতভাবে জবানবন্দি রেকর্ড করা হয় নি। সাক্ষী তখন দাবি করেন-স্বেচ্ছায় আসামির দেয়া জবানবন্দিটি সকল নিয়ম মেনে রেকর্ড করা হয়েছিল। সেখানে দেয়া নিজের স্বাক্ষরগুলো তিনি শনাক্ত করেন। সূত্রমতে, চাঞ্চল্যকর এ মামলাটির সাক্ষ্য গ্রহণ উপলক্ষে আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। অভিযুক্ত সাবেক এমপি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস হাজিরা দিয়েছেন। আসামি জাপা মনোনিত মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মুশফিক, তরিকুল হুদা টপি, মিল্টন ওরফে আনিছুর রহমান, মফিজুর রহমান মফিজ, ওয়াছিকুর রহমান ওয়াছিক এবং মো: তারেক পলাতক রয়েছে। অন্য দু’ আসামি সৈয়দ মনিরুল ইসলাম মনি এবং ইখতিয়ার উদ্দীন বাবলু মৃত্যুবরণ করেছেন।

করেস্পন্ডেন্ট March 4, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় গেটের পাট ভেঙ্গে লবণ পানিতে এলাকা প্লাবিত : বোরো ধানের ব্যাপক ক্ষতি
Next Article ডুমুরিয়ায় খাসজমি দখল চেষ্টায় ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

হাদি হত্যা মামলা : তদন্তে ‘অসন্তোষ’ জানিয়ে চার্জশিট গ্রহণে বাদীপক্ষের নারাজি

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
রাজনীতি

আসন সমঝোতার বিষয়ে যে বার্তা দিলো ইসলামী আন্দোলন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ভয়ে নেতানিয়াহুর বিমান পালাল গ্রিসে!

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

আসন সমঝোতার বিষয়ে যে বার্তা দিলো ইসলামী আন্দোলন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

By জন্মভূমি ডেস্ক 1 day ago
জাতীয়তাজা খবর

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?