By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাপা নেতা কাশেম হত্যা মামলার জাপা নেতা কাশেম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > জাপা নেতা কাশেম হত্যা মামলার জাপা নেতা কাশেম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ
রাজনীতি

জাপা নেতা কাশেম হত্যা মামলার জাপা নেতা কাশেম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ

Last updated: 2021/03/02 at 11:04 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভ‚মি রিপোর্ট

জাতীয় পার্টির মহানগর কমিটি’র সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম ও তার গাড়ির ড্রাইভার মিকাইল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে। গত ২৬ জানুয়ারি নির্ধারিত দিনে চার জন সাক্ষীর অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো পুনরায় দিন ধার্য করেছিলেন। উচ্চ আদালতের আদেশে প্রায় এক যুগ মামলার কার্যক্রম স্থগিত থাকার পর আবার বিচার কাজ শুরু হয়েছে। তিন দফায় স্থগিতাদেশের আগ পর্যন্ত ১৮ জন সাক্ষী আদালতের বিভিন্ন কার্যদিবসে সাক্ষ্য দিয়েছিলেন। চার্জশিটভুক্ত ছয় আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

তৎকালীন মহানগর হাকিম মোঃ ছবির আহম্মেদ, মোঃ আব্দুল হান্নান ও মোঃ ফেরদৌস মোল্লা এবং উপ-পরিদর্শক মোঃ মোস্তফা কামালের আজ সাক্ষ্য প্রদাণের কথা রয়েছে। চার সাক্ষীর মধ্যে মোঃ ছবির আহম্মেদ সেতু বিভাগের অতিঃ সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর জীবন কাটাচ্ছেন। তিনি পলাতক আসামি মোঃ তারেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন। অন্য তিন জনের অবস্থান ও বর্তমান কর্মস্থল সম্পর্কে স্থানীয় প্রশাসন অবগত ছিলেন না। যে কারণে তৎকালীন ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হান্নান এবং মোঃ ফেরদৌস মোল্লার প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাধ্যমে সমন ইস্যু করা হয়েছে। তখনকার এসআই মোঃ মোস্তফা কামালের প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি কমিশনারের মাধ্যমে সমন ইস্যু করা হয়। ট্রাইব্যুনালের দায়িত্বশীল একটি সূত্র দৈনিক জন্মভ‚মিকে এ তথ্য জানান। 

২৫ এপ্রিল, ১৯৯৫। দুপুর প্রায় দু’টা। স্যার ইকবাল রোডস্থ ব্যাংক অব স্মল ইন্ডাস্ট্রিজ কমার্স বাংলাদেশ লিঃ এর ম্যানেজারের সাথে কথা বলে বিদায় নেন আবুল কাশেম। ব্যাংকের সামনের সড়কে তার সুবারো কোম্পানির প্রাইভেট কার, ঢাকা মেট্রো ‘ক’ ০৩-৪৩৭৩। সেখানেই ওৎ পেতে ছিল পাঁচ-ছয় জন ঘাতক। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, বয়স ২০ থেকে ৩০। আবুল কাশেম গাড়ীর পেছনের ছিটে উঠে বসার পর শ্যুটার তার দিকে কাটা রাইফেল তাক করে। শুরু করে গুলিবর্ষন। আততায়ীর রাইফেলের কয়েকটি বুলেট গাড়ীর কাঁচ ছিদ্র করে কশেমের পিঠে বিদ্ধ হয়। ঘাতক দলের আরেক সদস্য ড্রাইভার মিকাইলের কোমর ও পিঠে গুলি করে। এরপর তারা গুলি করতে-করতে পিকচার প্যালেস সিনেমা হলের সামনের সড়ক দিয়ে চলে যায়। পরবর্তিতে পুলিশ অকুস্থল থেকে গুরুতর জখম দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। ওই জোড়া খুনের ঘটনায় নিহত কাশেমের নিকট আত্মীয় মোঃ আলমগীর খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। এজাহার থেকে এ তথ্য জানা গেছে। 

ট্রাইব্যুনাল সূত্র জানান, চার্জশিটভুক্ত আসামি জাপা মনোনীত মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মুশফিক, তরিকুল হুদা টপি, মিল্টন ওরফে আনিছুর রহমান, মফিজুর রহমান মফিজ, ওয়াছিকুর রহমান ওয়াছিক এবং মোঃ তারেক পলাতক রয়েছে। অভিযুক্ত সাবেক এমপি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি’র সভাপতি আব্দুল গফফার বিশ্বাস জামিনে আছেন। অন্য দু’ আসামি সৈয়দ মনিরুল ইসলাম মনি এবং ইখতিয়ার উদ্দীন বাবলু মৃত্যুবরণ করেছেন।

করেস্পন্ডেন্ট March 3, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘নিউ জিল্যান্ডে বাংলাদেশের আসল চ্যালেঞ্জ নতুন বল’
Next Article খুলনায় প্রতিযোগিতাপূর্ণ ফুড কোর্ট ব্যবসা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে উপকূলবাসীর জীবন-জীবিকায় প্রভাব

By করেস্পন্ডেন্ট 9 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
রাজনীতি

একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?