By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’

Last updated: 2025/01/27 at 3:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার পরীমণি। জামিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এ কথা বলেন।

এদিন সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। ভিড় ঠেলে তিনি সাত তলার আদালত কক্ষে প্রবেশ করতেই হৈ-হুল্লোড় পরিস্থিতি তৈরি হয়। আদালত পুলিশদের সহযোগিতায় ১০টা ১০ মিনিটে আদালতে ওঠেন পরীমণি। এরপর ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এর আগে এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন নায়িকা। বিচারক প্রবেশ করলে তাকে আসামিদের ডকে নেওয়া হয়। এরপর পরীমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’

এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? এখানে অনেক সাংবাদিক আছেন। সাধারণ একটা বিষয়কে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন, সংবাদ পরিবেশনে আমি আপনাদের সহযোগিতা চাই।’

পরীমণির আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।’

পরে সকাল ১০টা ২৫ মিনিটে এক হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন আদালত।

জামিন পেয়ে আদালতের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, ‘এটা মিথ্যা মামলা। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এরপর তার শো বন্ধের বিষয়টি ক্লিয়ার করার জন্য এক সাংবাদিক প্রশ্ন করলে বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল জামিন পাবো। আপনারা সাহস যুগিয়েছেন। আমি জামিন পেয়েছি। আপনাদের এত ভালবাসা নিয়ে বাড়ি ফিরছি।’

পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের পরীমণি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি একটা মামলা করেছিলাম। এর আড়াই বছর পরে তিনি (নাসির) একটা মামলা করেন, যে মামলায় গতকাল আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।’

এই তারকা আরও বলেন, ‘এটা খুবই পরিষ্কার আমি মামলা করার ঠিক আড়াই বছর পরই একটা মামলা করা হলো আমাকে দমানোর জন্য। এই মামলাটি বিচারাধীন। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো। আপনারা সবাই জানেন, আমি চার বছর দ্বারে দ্বারে ঘুরে আদালতে এসেছি। এখান থেকে আশাহত হতে চাই না। আমি চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক।’ এরপর পুলিশের সহযোগিতায় আদালত প্রাঙ্গণ ছাড়েন পরীমণি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো : অর্থ উপদেষ্টা
Next Article সাতক্ষীরায় চিংড়ি ছেড়ে কাঁকড়া চাষে ঝুঁকেছেন চাষিরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?