By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিকরগাছায় টিপুর পাণ্ডাদের জমি দখলের চেষ্টা ব্যর্থ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ঝিকরগাছায় টিপুর পাণ্ডাদের জমি দখলের চেষ্টা ব্যর্থ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

ঝিকরগাছায় টিপুর পাণ্ডাদের জমি দখলের চেষ্টা ব্যর্থ

Last updated: 2024/09/13 at 10:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : অবৈধভাবে জমি দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে যশোরের ঝিকরগাছা পুলিশ । গত বৃহস্পতিবার দুপুরে  ঝিকরগাছার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের রাজাপটিতে রানা চৌধুরীর জমি অবৈধভাবে দখলের চেষ্টা ব্যর্থ করে একটি চক্র। এ সময় ঝিকরগাছা থানার পুলিশ অবৈধভাবে দখল করতে আসা দখলবাজদের প্রতিহত করেন। পুলিশ জানিয়েছে, সীমানা প্রাচীর দিয়ে দখলের চেষ্টাকালে সেখানে ঝিকরগাছা এলাকার মর্তুজা এলাহী টিপুর পান্ডা এনামুল লিটন উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগী জানিয়েছেন। টিপু এবং তার অনুসারীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানা সর্বত্রই চাঁদাবাজি,লুটপাট,  দখলদারিত্ব সহ নানা অভিযোগ রয়েছে। এদের মধ্যে কেউ কেউ বিএনপি থেকে বহিষ্কৃত বলে জানা গেছে।

ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (১১/৯/২০২৪ নং ৪৮৪) সূত্রে জানা গেছে, কাঠ ব্যবসায়ী মশিউর রহমান ১৪ বছর আগে রুপা চৌধুরীর কাছ থেকে ৪ শতক জমি (কৃষ্ণনগর মৌজা হাল দাগ ১৭২৬ ও ১৭২৮)ক্রয় করেন। কিন্তু বিগত ১৪ বছর ধরে কাঠ ব্যবসায়ী  মশিউর রহমান মোস্তফা ফারুক রানা চৌধুরীর জমিতে জোরপূর্বক (কৃষ্ণনগর মৌজা দাগ নম্বর ১৭২৫,১৭৩১ও১৭৩২) কাঁচা দোকান ঘর তৈরি করে ভাড়া দিয়ে আসছিলেন। ক্ষমতার পালাবদলে রানা চৌধুরী তার নিজ জমির থেকে অবৈধভাবে গড়ে তোলা কাঁচা ঘর উচ্ছেদ করেন। গত ২৪ আগস্ট রানা চৌধুরী তার নিজের জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে মশিউর রহমান বাধা দেন।

রানা চৌধুরী পুনরায় তার জমির সীমানা প্রাচীর দেয়ার জন্য পাণ্ডাদের ভয়ে ঝিকরগাছা থানায় ১১ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি (৪৮৪) করেন।১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মশিউর রহমান এবংথানা বিএনপি নেতা মর্তুজা এলাহি টিপুর অনুসারী  বিএনপি’র বহিষ্কৃত এনামুল এবং যুবদলের লিটন ঘটনাস্থলে উপস্থিত থেকে রানার জমিতে জোরপূর্বক  সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছালে তারা উভয়ই পালিয়ে যান। পুলিশ কাজ বন্ধের নির্দেশ দিয়ে যানএবং মশিউর রহমানকে থানায় আসতে বললেও তিনি থানায় যান নাই।

শুক্রবার ভুক্তভোগী গোলাম ফারুক রানা চৌধুরী বলেন, বিএনপি নেতা টিপু চাচা বৃহস্পতিবার সন্ধ্যায় মীমাংসার জন্য  বসতে চেয়েছিলেন। তিনি আমাদের না ডাকায় আমি টিপু  চাচাকে ফোন করেছিলাম। উত্তরে তিনি বলেন শুক্রবার অথবা শনিবারে বিএনপি’র শহিদুল ইসলাম বুদো বসে মীমাংসা করে দেবে।

নিজের ক্রয়কৃত জমি বাদে অন্যের জমিতে সীমানা প্রাচীর দেয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে কাঠ ব্যবসায়ী মশিউর রহমান বলেন

বিএনপি নেতা মুর্তজা এলাহী টিপুর তার দলের লোকের উপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,থানার উপ পরিদর্শক অহিদুজ্জামান বলেন, আমি কাজ বন্ধ করে দিয়ে এসেছি এবং কাঠ ব্যবসায়ী মশিউর রহমানকে থানায় আসতে বললেও তিনি আসেননি। যা অপরাধযোগ্য।

৫ আগস্টের পর টিপুর নেতৃত্বে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতে হস্তক্ষেপ, চাঁদাবাজির পাশাপাশি  আওয়ামী লীগ নেতা বাদশার বোধখানা বাওড় পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা, সবে উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের চাকলা বাওড় অর্থের বিনিময় নিরাপত্তার ব্যবস্থা করা।ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিস থেকে নিয়মিত চাঁদার ব্যবস্থা করা,ঝিকরগাছা পশুহাটে আওয়ামী লীগের সাথে তার নিজ দলের লোকদের ভাগ বাটোয়ারা ব্যবস্থা করা, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে আওয়ামী লীগের কমিটিকে বহাল রাখা,বিভিন্ন অটো, ইজিবাইক,  ভ্যান এবং জেএসএ স্ট্যান্ড থেকে তার লোকজন দ্বারা নিয়মিত চাঁদা  তোলার অভিযোগ রয়েছে। টিপুর এই  অবৈধ চাঁদাবাজির টাকার ভাগ-ভাগি নিয়ে সম্প্রতি শহিদুল ইসলাম বুদোর সাথে একাধিক ছাত্র ও যুবদলের নেতাকর্মীর সাথে বাদ বিতন্ডাও হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন
Next Article যশোরে জাগপার বিক্ষোভ মিছিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 43 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 47 minutes ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?