By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিনাইদহে ৪ বছরের মধ্যে ২০২২ সালে সর্বাধিক হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদহে ৪ বছরের মধ্যে ২০২২ সালে সর্বাধিক হত্যা
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ঝিনাইদহে ৪ বছরের মধ্যে ২০২২ সালে সর্বাধিক হত্যা

Last updated: 2023/01/21 at 9:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ২০২২ সালে। পাশাপাশি ভাঙচুর করা হয় শত শত ঘরবাড়ি, লুট করা হয় গরু, ছাগল, মহিষ, ধান, চাল, লাখ লাখ নগদ টাকা, ঘরের আসবাবপত্র, সোনার গহনাসহ বিভিন্ন মালামাল। সামাজিক, রাজনৈতিক আধিপত্য বিস্তার, জমি সংক্রান্ত বিরোধ, টাকা লেনদেনসহ নানা কারণে ঘটেছে এসব ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন, বলছেন সচেতন মহল। গত ৫ জানুয়ারি দিনে দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হন হরিনাকুন্ডু উপজেলার মোবাইল ব্যবসায়ী হামিদুল ইসলাম। পাওনা টাকা চাওয়ায় ঘটে এমন নৃশংস হত্যাকাণ্ড। প্রধান আসামি গ্রেফতার হলেও বাকিরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি স্বজনদের। একই উপজেলার আন্দুলিয়া গ্রামের নিহত জনির বড় ভাই কাব্বারুল ইসলাম জানান, শুধু হামিদুল ইসলাম জনি না, তার মতো ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় গেল বছর খুন হয়েছেন ৪২ জন। যেসব খুনের বেশিরভাগ কারণই ছিলো রাজনৈতিক ও সামাজিক আধিপত্যের দ্বন্দ্ব। এসব হত্যাকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সোচ্চার হওয়ার দাবি স্বজনদের। ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু জানান, আইনশৃঙ্খলার অবনতির কারণেই একের পর এক ঘটে চলেছে হত্যাকাণ্ড। সচেতনতার পাশাপাশি দ্রুত আসামি গ্রেফতার ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলেই এমন হত্যাকাণ্ড কমবে বলে মনে করেন তিনি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, সামাজিক ও রাজনৈতিক আধিপত্যে যেন আর কেউ খুন না হয়, এ ব্যাপারে রাজনৈতিক ব্যক্তিরা সজাগ আছেন। শুধু রাজনৈতিক ব্যক্তিই নন, পুলিশ ও প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই রাজনীতিবিদ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও জেলা পুলিশের তথ্য মতে, ২০২২ সালে ঝিনাইদহে খুন হয়েছেন ৪২ জন। এর মধ্যে জানুয়ারিতে ০৬ জন, ফেব্রুয়ারিতে ০২ জন, মার্চে ০৫ জন, এপ্রিলে ০৫ জন, মে মাসে ০৩ জন, জুনে ০৩ জন, জুলাইয়ে ০২ জন, আগস্টে ০৫ জন, সেপ্টেম্বরে ০১ জন, অক্টোবরে ০২ জন, নভেম্বরে ০৬ জন ও ডিসেম্বরে ০২ জন হত্যার শিকার হন। এর আগে ২০১৯ সালে ৩৭ জন, ২০২০ সালে ৩০ জন ও ২০২১ সালে ২৫ জন খুনের শিকার হন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলের রাজ্যে উৎসবে মেতেছেন দর্শনার্থীরা
Next Article খুলনায় ভরা মৌসুমেও চালের দাম চড়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?