By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডলার পাচার ও স্বর্ণ চোরাচালান যে কোনো উপায়ে বন্ধ করুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > ডলার পাচার ও স্বর্ণ চোরাচালান যে কোনো উপায়ে বন্ধ করুন
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

ডলার পাচার ও স্বর্ণ চোরাচালান যে কোনো উপায়ে বন্ধ করুন

Last updated: 2023/11/06 at 11:52 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

দেশ থেকে ডলার পাচার ও স্বর্ণ চোরাচালান রোধের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার যুগান্তরের খবরে প্রকাশ-অর্থ পাচার, হুন্ডি ও স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ হিসাবে বৈধভাবে বিদেশ থেকে স্বর্ণ আমদানি কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। জানা যায়, একটি চক্র পাচারের কাজে ঘনঘন বিদেশ যায়। এদের পারিবারিক অবস্থা ভালো নয়, বিদেশে ব্যবসায়িক কার্যক্রমও নেই। এমনকি বিদেশ থেকে আনা স্বর্ণে তাদের নিজস্ব কোনো বিনিয়োগও নেই। মূলত শক্তিশালী গডফাদার চক্রের সহায়তায় তারা ক্যারিয়ার হিসাবে ঘনঘন বিদেশে যাওয়ার নামে দেশ থেকে নগদ ডলার পাচার করছে। প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স নিয়ে স্বর্ণ কিনে দেশে আনছে। সেই স্বর্ণ বিক্রির টাকায় ডলার কিনে ফের বিদেশ যাচ্ছে। সরকার এসব বন্ধে ঘনঘন বিদেশ সফরকারীদের তালিকা তৈরি শুরু করেছে। টাকা পাচারের উদ্দেশ্যে কেউ যাতে বিদেশ সফর করতে না পারে, সেজন্য এ চক্রের একটি তালিকা ইতোমধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় পাঠানো হয়েছে। তাদের আটক বা গ্রেফতারের পর বের করা হবে গডফাদারদের নাম।

ডলার পাচার, অবৈধ হুন্ডি ব্যবসা এবং স্বর্ণ চোরাচালাানের লাগাম টানা জরুরি। জানা যায়, এ ব্যাপারে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে ১২ সদস্যের চারটি সার্ভিল্যান্স টিম গঠন করেছে। আশা করা যায়, এ উদ্যোগ সফল হলে একদিকে দেশ থেকে ডলার পাচার ও স্বর্ণের চোরাচালান বন্ধ হবে এবং রেমিট্যান্স প্রবাহ বাড়বে, অন্যদিকে দেশে নগদ ডলারের প্রবাহ বৃদ্ধি পাবে। এতে কেটে যাবে চলমান তীব্র ডলার সংকট। দেশ থেকে অবৈধ উপায়ে ডলার পাচারের ঘটনা অনেকদিন ধরেই ঘটছে। কালোটাকা সাদা করতে অবৈধ পথে ডলারের বিনিময়ে স্বর্ণ আনছেন গডফাদাররা। কখনো কখনো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ চুনোপুঁটিদের ধরলেও রাঘববোয়ালরা থেকে যায় অধরা। আসলে শিকড় না উপড়ে ফেলে ডালপালা ছাঁটলে দুর্নীতি-বৃক্ষের কোনো ক্ষতিই হয় না। অর্থ পাচার, হুন্ডি ও স্বর্ণ চোরাচালান বন্ধের পাশাপাশি এর পেছনে জড়িত গডফাদারদেরও তাই আইনের আওতায় আনতে হবে। সরকার যে উদ্যোগ নিয়েছে, তা গডফাদারদের কালোটাকার অন্ধকারে দিগভ্রান্ত না হয়ে সাফল্যের আলো দেখবে, এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আগামী ২৪ নভেম্বর রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা
Next Article নড়াইলে ননী ফলের চাষে সাফল্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?