By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ : সিটি মেয়র
জেলার খবরতাজা খবর

ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ : সিটি মেয়র

Last updated: 2023/01/15 at 3:59 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিস বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার গত শুক্রবার রাতে নগরীর হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডায়াবেটিস মানবদেহে বহু জটিলতা তৈরি করে। এই রোগ হলে অন্ধত্ব, হৃদরোগ, কিডনি রোগ, স্ট্রোক ও পঙ্গুত্বের মতো অন্য সব রোগ দেহে বাসা বাঁধবে। ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হতে হবে। নিয়মিত ব্যায়াম, খাদ্যে শর্করার পরিমাণ কমানো, ওজন নিয়ন্ত্রণে রাখা ও ধূমপান থেকে বিরত থাকতে হবে। ফাস্টফুড, জাঙ্কফুড, তেল ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। তিনি আরও বলেন, খুলনা ডায়াবেটিক সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্বল্পমূল্যে এই প্রতিষ্ঠান সবাইকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে বিত্তবানদের হাত বাড়িয়ে দিতে হবে।

সেমিনারে জানানো হয়, ২০২১ সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের ৫৪ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি সাত সেকেন্ডে বিশে^ একজন মানুষ এই রোগে আক্রান্ত হয়। প্রতি বছর ডায়াবেটিসের কারণে বিশে^ প্রায় ১০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। বাংলাদেশে দিন-দিন ডায়াবেটিস রোগী বেড়েই চলেছে। বাংলাদেশে এখন এক কোটি ৩০ লাখের বেশি মানুষ এ রোগে আক্রান্ত। এ ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালে দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই কোটি ৫০ লাখে দাঁড়াবে। বর্তমানে দেশে প্রতি ১২ জনে একজন ডায়াবেটিস আক্রান্ত। ডায়াবেটিস রোগীদের সুষম খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা করা, ডাক্তারের পরামর্শমতো ওষুধ এবং ইনসুলিন গ্রহণ করা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ খান, ডা. মেহেদী নেওয়াজ, ডা. মো: ইসরাইল বিশ্বাস, অধ্যাপক ডা. মো: রশিদী মাহবুব। সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটোলজি বিভাগের প্রফেসর ডা. মো: ফারুক পাঠান। স্বাগত জানান মেডিকেল অ্যাফেয়ার্স ফার্মাকোভিজিল্যান্স এর ম্যানেজার ডা. সায়দুল ইসলাম। সেমিনারে কর্মরত চিকিৎসকরা অংশ নেন।

করেস্পন্ডেন্ট January 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোলে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
Next Article নগরীতে মাদকসহ ৩ বিক্রেতা গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

মিয়ানমারে পুঁতে রাখা মাইনে পা বিচ্ছিন্ন বাংলাদেশি যুবকের

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়তাজা খবর

এডিপিতে বরাদ্দ কমেছে, সংশোধিত ২ লাখ কোটি টাকা অনুমোদন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?