By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডিসেম্বরেই রাজস্ব ঘাটতি ৫ হাজার ৩৯৯ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > ডিসেম্বরেই রাজস্ব ঘাটতি ৫ হাজার ৩৯৯ কোটি টাকা
অর্থনীতিজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ডিসেম্বরেই রাজস্ব ঘাটতি ৫ হাজার ৩৯৯ কোটি টাকা

Last updated: 2023/01/19 at 12:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মহামারি করোনার প্রভাব কাটতে না কাটতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউরোপে চলমান এ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটে ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বরে রাজস্ব ঘাটতি ছিল ৯ হাজার ৭১৩ কোটি টাকা।

ডিসেম্বরেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রাজস্ব আয়। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে রাজস্ব ঘাটতি বা লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ১৫ হাজার ১১২ কোটি টাকা। অর্থাৎ একমাসের ব্যবধানে রাজস্ব ঘাটতি বেড়েছে ৫ হাজার ৩৯৯ কোটি টাকা।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৫৮ হাজার ৮৬ কোটি টাকা। আলোচ্য সময়ে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ৪২ হাজার ৯৭৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯০ দশমিক ৪৪ শতাংশ। যদিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১১ শতাংশ।

ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতির কারণে ভ্যাট খাত থেকে রাজস্ব বেশি এসেছে। এ খাত থেকে লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ১২ শতাংশ রাজস্ব আদায় হয়েছে। অর্থবছরের ছয় মাসে এ খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ৫৩ হাজার ৩৯১ কোটি টাকা। আলোচ্য সময়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৬ হাজার ১২৯ কোটি। অর্থাৎ ভ্যাটে ঘাটতি ২ হাজার ৭৩৭ কোটি টাকা। এ হিসাবে ভ্যাট থেকে লক্ষ্যমাত্রার ৪ দশমিক ৮৮ শতাংশ রাজস্ব আদায় করা যায়নি।

একই সময়ে আমদানি-রপ্তানিতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৫৪৫ কোটি টাকা। এ খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ হাজার ৯৩৯ কোটি টাকা। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৬ কোটি টাকা। একইভাবে আয়কর ও ভ্রমণ কর খাতে ৪৭ হাজার ৪১২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এনবিআরের। এ খাতে ৪৪ হাজার ৬৪২ কোটি টাকা আদায় হয়েছে। অর্থাৎ আয়কর খাতে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ কোটি টাকা।

চলতি (২০২২-২০২৩) অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া আছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম ছয় মাসে আদায় হয়েছে এক লাখ ৪২ হাজার ৯৭৩ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে বাকি ছয় মাসে এনবিআরকে আরও ২ লাখ ২৭ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে।

রাজস্ব আদায়ের এই হার অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তুমব্রু সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা যুবকের মৃত্যু
Next Article আগামী দুইদিনে তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রিতে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?