By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় কালো মানিক মিষ্টি কুমড়া চাষ করে বাম্পার ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় কালো মানিক মিষ্টি কুমড়া চাষ করে বাম্পার ফলন
খুলনাতাজা খবর

ডুমুরিয়ায় কালো মানিক মিষ্টি কুমড়া চাষ করে বাম্পার ফলন

Last updated: 2024/02/11 at 3:20 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বরাতিয়া গ্রামের অনিমেষ এবার মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের মতে আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের অনিমেষ দে ইউনাইটেড সীড কোম্পানির কালো মানিক মিষ্টি কুমড়া চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এ কুমড়ার শাকও বেশ পুষ্টিকর। শীতকালীন ফসলের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর এবং গ্রীষ্মকালীন ফসলের জন্য ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মিষ্টি কুমড়ার বীজ বপন করা হয়। ডুমুরিয়া উপজেলায় সুস্বাদু সবজি মিষ্টি কুমড়া সারা বছরই পাওয়া যায়। এ এলাকায় মিষ্টি কুমড়া ছাড়াও মৌসুমি সবজি গোলআলু, পটল, শিম, বেগুন, লাউ, ঢ্যাঁড়স, ঝিঙা, বেগুন, চিচিংগা, টমেটো ও করলাসহ বিভিন্ন শাক-সবজির ব্যাপক আবাদ হয়ে থাকে। মৌসুমভিত্তিক নিরাপদ শাকসবজিসহ বিভিন্ন ফসল চাষে কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করা হয়। অপেক্ষাকৃত অনুর্বর ও পতিত জমিতে শাকসবজি আবাদে সময়, শ্রম ও খরচ কম হওয়ায় প্রতি বছরই মিষ্টি কুমড়ার পাশাপাশি অন্যান্য সবজির আবাদ দিন দিন বাড়ছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। চলতি মৌসুমে উপজেলার অনেক কৃষক মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এমন এক কৃষক হলেন এবছর ৫০ শতাংশ জমিতে আবাদ করা ফুল কপির ক্ষেতে মিষ্টি কুমড়ার বীজ বপন করেছিলেন। ফুলকপি তোলার পরে কুমড়ার গাছ ছড়িয়ে পড়ে সারা ক্ষেতে। ফুলকপি ক্ষেতে কুমড়া চাষ করায় বাড়তি কোনো খরচ করতে হয়নি। এ শতাংশ জমিতে ১৪ প্যাকেট মিষ্টি কুমড়ার বীজ, দুইবার হালকা সেচ, একবার নিড়ানি ও সামান্য পরিমাণ জৈব সার দিতে হয়েছে। এতে করে সব মিলিয়ে তার অতিরিক্ত খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। কুমড়া চাষি বরাতিয়া গ্রামের অনিমেষ দে বলেন, আমি ফুল কপির ৫০শতক জমিতে ইউনাইটেড কোম্পানির সীড কালো মানিক মিষ্টি কুমড়ো চাষে ৩৫হাজার টাকা খরচ করে ১লক্ষ ৫৭হাজার টাকা বিক্রিয় করেছি।আমাদের অনুর্বর জমিগুলোতে আগে না বুঝে অনেক কিছু চাষ করতাম, তাতে লাভ কম হতো। কিন্তু কৃষি কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কয়েক বছর ধরে এসব জমিতে মিষ্টি কুমড়া চাষ শুরু করি। এতে লাভ বেশি হওয়ায় এখন সবাই মিষ্টি কুমড়ার দিকে ঝুঁকেছেন। তাছাড়া উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি করতে আমাদের চিন্তা করতে হয় না। বিভিন্ন এলাকার পাইকাররা এসে জমি থেকে কিনে নিচ্ছেন। এতে দাম কিছু কম পেলেও, সময় ও শ্রম বেঁচে যাওয়ায় লাভ বেশিই পাচ্ছি বলে মনে করা যায়। শুরুতে প্রতি কেজি মিষ্টি কুমড়া ৩০ টাকা থেকে ৩৫ টাকা করে বিক্রি করা হয়েছে। এখন পুরোপুরি মৌসুম শুরু হওয়ায় প্রতি কেজি মিষ্টি কুমড়া ২৫ টাকা থেকে ৩০ টাকা করে পাইকারি বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় জানান, এবছর উপজেলায় ২০০ একর জমিতে বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে। এছাড়া উপজেলার অপেক্ষাকৃত অনুর্বর শত একর জমিতে চাষ করা ফুল কপির ক্ষেতে এ কুমড়ার আবাদ করা হয়েছেন। এমনকি প্রতিটি বাড়ির গৃহীনিরা তাদের বাড়ির আঙ্গিনায় পরিবারের চাহিদা মিটাতে ২-৪টি করে মিষ্টি কুমড়ার গাছ রোপণ করেছেন। এতে সব মিলিয়ে আরো অন্তত ৫০ শতাংশ জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে বলে ধারনা করছেন কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, সময়, শ্রম এবং খরচ কম হওয়ার পাশাপাশি ভালো দামও পাচ্ছেন কৃষকরা। এ কারণে এ বারোমাসি সবজি আবাদের দিকে ঝুঁকে পড়েছেন এলাকার কৃষকরা। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কুমড়া চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

করেস্পন্ডেন্ট February 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকার গঠনের আগেই জামিন পেলেন ইমরান খান
Next Article মেডিকেল ভর্তি পরীক্ষা প্রথম তানজিম মুনতাকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আ’লীগ সরকারের সকল মেগা প্রকল্প তদন্ত হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

মুক্তিযুদ্ধ: ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সহ সারা দেশে সরিষা ফুলের মধু সংগ্রহ ব্যস্ত চাষিরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সহ সারা দেশে সরিষা ফুলের মধু সংগ্রহ ব্যস্ত চাষিরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনা

পাইকগাছায় মাদকের ছড়াছড়ি: নীরব প্রশাসনে বেপরোয়া সিন্ডিকেট

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
খুলনা

কয়রায় শহীদ বুদ্ধীজীবি দিবস উপলক্ষে আলােচনা সভা ও দােয়া অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?