By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় ব্রকলির কপি চাষে ঝুঁকছে এলাকার কৃষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় ব্রকলির কপি চাষে ঝুঁকছে এলাকার কৃষকরা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় ব্রকলির কপি চাষে ঝুঁকছে এলাকার কৃষকরা

Last updated: 2024/02/09 at 2:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রথমবারের মতো ব্রকলির চাষ হয়েছে। রং ভিন্ন হলেও দেখতে যেন ফুলকপি। সবুজ রঙের এই সবজির পুষ্টিগুণ ফুলকপির চেয়েও বেশি। উপজেলার গোবিন্দকাটি গ্রামের মতিয়ার রহমান নামের এক কৃষক প্রথমবারের মতো  এ  সবজির আবাদ করেছেন।

এ বছর অনেক ফলন হয়েছে। নতুন জাতের এ সবজির কদরও রয়েছে বেশ। লোকজন উৎসাহ নিয়ে ব্রকলি কিনছেন। ফলন ও বাজারদর ভালো পাওয়ায় ব্রকলি চাষে হাসি ফুটেছে কৃষক জাকারিয়া ও মতিয়ার রহমানের মুখে। স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভ পাওয়ায় উপজেলার অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন এ  জাতের সবজির আবাদ করতে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের উচ্চ মূল্যের ফসল আবাদে পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চ মূল্যের ফসল-সবজি চাষাবাদে একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে কৃষকরা অল্প খরচে বেশি লাভবান হবেন।

এরই প্রেক্ষিতে উপজেলার বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের কৃষক  মতিয়ার রহমানকে গত বছর উচ্চ মূল্যের ব্রকলি চাষে উদ্বুদ্ধ  করা হয়েছিল। প্রথমবারের মতো তিনি এ সবজির চাষ করে বেশ ফলন পেয়েছিলেন। এ বছর তিনিসহ আরও কয়েকজন কৃষক ব্রকলি চাষ করেছেন।

বাজারে এর চাহিদা থাকায় দামও পাচ্ছেন বেশ। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ফুলকপির চেয়েও বেশি। এই সবজিটিতে পানি বেশি থাকায় শীতে শরীরের জন্যও বেশ উপকারী।

ব্রকলি চাষি ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের মতিয়ার রহমান জানান, কৃষি বিভাগের পরামর্শে এ বছর তিনি এবং একই গ্রামের জাকারিয়া মিলে ৪০ শতক জমিতে ব্রকলির চাষ করেছেন। ৩ (তিন) মাস সময়ে ব্রকলি পরিপক্ব হয়েছে। পুরো জমিতে প্রায় ৫ হাজার গাছ রয়েছে। এতে তার খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। তিনি বলেন, প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ব্রকলি বিক্রয় হয়েছে এবং খরচ প্রায় ৬০ হাজার টাকা, লাভের পরিমান ১ লাখ টাকা।

ডুমুরিয়া বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. আবদুল কদ্দুছ বলেন, প্রতি পিস ব্রকলি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা দরে।

 বরাতিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ  চন্দ্র রায় বলেন, ব্রকলি এই এলাকায় নতুন চাষ হলেও ব্যাপক সাড়া ফেলেছে। ব্রকলি চাষ করে কৃষক বেশ লাভবান হবেন।

 আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেনকে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ  ইনসাদ ইবনে আমিন জানান, উপজেলার বিভিন্ন  ধরনের ফসলের উচ্চমূল্যের প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে। তার মধ্যে ডুমুরিয়ার বরাতিয়া উচ্চমূল্যের প্রদর্শনীতে ব্রকলি চাষ করা হয়েছে। এ উপজেলায় ব্রকলি চাষ দিন দিন আরও সম্প্রসারিত হবে বলে মনে করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Next Article বাগেরহাটে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্মীভূত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 6 hours ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?