By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় আদালতে মামলা করায় ২ বৃদ্ধাকে বেঁধে জমি দখলের চেষ্টা!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় আদালতে মামলা করায় ২ বৃদ্ধাকে বেঁধে জমি দখলের চেষ্টা!
সাতক্ষীরা

তালায় আদালতে মামলা করায় ২ বৃদ্ধাকে বেঁধে জমি দখলের চেষ্টা!

Last updated: 2023/02/02 at 1:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : আদালতে ১৪৪ ধারার মামলার নোটিশ পেয়েই ক্ষিপ্ত হয়ে বাদীনীসহ ২ বৃদ্ধাকে পিঠমোড়া দিয়ে বেঁধে নির্যাতনসহ প্রতিপক্ষের লোকজন পৈত্রিক বসতভিটা দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে তালা উপজেলার আটারই গ্রামে। এ সময় প্রতিপক্ষের লোকজন বেশ কয়েকটি ফলন্ত গাছ কেটে সাবাড় সহ বাদীনির বাথরুম ভেঙ্গ নিয়ে যায় এবং উক্ত স্থানে সিমেন্টের খুটি দিয়ে ঘর করার চেষ্টা করে।

জানাযায়, তালা উপজেলার আটারই গ্রামের মৃত মফেজ গাজীর পুত্র সন্তান না থাকায় তার মেয়ে অমেলো বেগম শত বছরের পৈত্রিক ভিটার ৪ শতক জমির উপর বসবাস করে আসছে। মফেজ গাজীর পুত্র সন্তান না থাকার সুযোগে অসহায় পরিবারের ৪ শতক বসত ভিটার উপরে কু-নজর পড়ে প্রতিবেশী আব্বাস গাজীগং এর। তারা কয়েক দফায় উক্ত জমি দখলের পায়তারা করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক একটি আপোষ-মিমাংসার প্রতিবেদন প্রদান করেন। কিন্তু ভূমিদশ্য আব্বাস গং সেটিকে বৃদ্ধাংঙ্গুলি দেখিয়ে জবর দখলের পায়তারা করে। ফলে অসহায় মফেজ গাজীর বিধবা কন্যা অমেলো বেগম সম্প্রতি সাতক্ষীরা আদালতে একটি মামলা করেন। গত ২/৩ দিন আগে উক্ত মামলার নির্দেশ প্রাপ্ত হয়ে তালা থানা উক্ত জমিকেত ১৪৫ ধারা মোতাবেক নোটিশ জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩১ জানুয়ারী সকালে প্রতিপক্ষ আব্বাস গাজী, আহাদ গাজী, হাফিজুল গাজী, হালিম গাজী মিলে মফেজ গাজীর বসতবাড়ীতে প্রবেশ করে বিধবা বৃদ্ধা অমেলা বেগম (৫৫) ও তার বোন জাহানারা (৫২) কে পীঠমোড়া দিয়ে বেধে নির্যাতনসহ বসত বাড়ীর আঙ্গিনার ফলন্ত আম গাছ সহ বাথরুম ভেঙ্গে দিয়ে সেখানে নতুন করে ঘর তোলার চেষ্টাা করে।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, কোর্টের নোটিশ দেওয়ার পর আবার দখলের চেষ্টার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বাল্যবিবাহের অপরাধে যুবকের জরিমানা
Next Article ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই এগোতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলে সুপেয় পানি পাচ্ছে এক লাখ মানুষ

By Correspondent 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?