By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় পাটক্ষেত কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় পাটক্ষেত কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা
তাজা খবরসাতক্ষীরা

তালায় পাটক্ষেত কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

Last updated: 2024/06/22 at 2:11 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তালা উপজেলার দোহার গ্রামে একবিঘা জমির পাটক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার ভোরে দোহার দক্ষিণ বিলে আনিচ সরদারের পাট ক্ষেতে এই ঘটনাটি ঘটে।
দোহার গ্রামের মৃত আমজাদ সরদারের ছেলে আনিচ সরদার জানান, দোহার দক্ষিণ বিলে (গাড়ির বিল) তাদের পৈত্রিক জমিতে চলতি মৌসুমে পাটচাষ করা হয়। প্রায় দেড় মাস বয়সী এই পাটগাছ ২ফুট মতো লম্বা হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, পাট ক্ষেতের এই একবিঘা জমি সহ বিলের ৩বিঘা জমি নিয়ে একই গ্রামের মৃত নিজাম সরদারের ছেলে সোবহান সরদার ও মৃত জব্বার সরদারের ছেলে জিসান সরদার গংদের সাথে বিরোধ চলছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের ধার্য তারিখে আমাদের এই জমি তাদের দখল প্রমানের জন্য দীর্ঘদিন ধরে সোবহান সরদার গং নানান হুমকি প্রদান সহ জমি জোর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এক পর্যায়ে ঈদ-উল-আযহার কারণে বাড়ির সকলে ব্যস্ত থাকার সুযোগে গত শুক্রবার ভোরে সোবহান সরদার ও জিসান সরদার গং ভাড়াটিয়া দূর্বৃত্তদের সাথে নিয়ে একবিঘা জমির পাট ক্ষেত কেটে সাবাড় করে দেয়। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। এরআগেও সোবহান সরদারগং বিলের এই জমি থেকে কেটে রাখা ধান চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করা হয় এবং মামলাটি এখনও চলমান রয়েছে বলে আনিচ সরদার জানান। বর্তমানে সোবহান সরদারসহ তার ভাড়াটিয়া দূর্বৃত্তরা ওই জমি জোরদখল করার জন্য নানান অপচেষ্টা সহ হুমকি প্রদান করে যাচ্ছে। এতে নিরিহ কৃষক আনিচ সরদার সহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঘটনার প্রতিকার পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

করেস্পন্ডেন্ট June 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধি দলের ভারত গমন
Next Article রামপালে মদ সহ গ্রেফতার ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 1 hour ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়তাজা খবর

এডিপিতে বরাদ্দ কমেছে, সংশোধিত ২ লাখ কোটি টাকা অনুমোদন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?