By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুই ঘন্টায় পরিবর্তিত হলো খুলনা বিভাগীয় পিটিআই এর সাংস্কৃতিক প্রতিযোগিতার নিয়ম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > দুই ঘন্টায় পরিবর্তিত হলো খুলনা বিভাগীয় পিটিআই এর সাংস্কৃতিক প্রতিযোগিতার নিয়ম
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

দুই ঘন্টায় পরিবর্তিত হলো খুলনা বিভাগীয় পিটিআই এর সাংস্কৃতিক প্রতিযোগিতার নিয়ম

Last updated: 2022/05/20 at 12:36 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

অভিজিৎ পাল

দুই  ঘন্টায় পরিবর্তিত হলো খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ২১-২২ শিক্ষা বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার নিয়ম। সন্ধ্যা ০৬ টায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা বাংলাদেশের সকল স্থানে ২০২১-২২বর্ষের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করলেও খুলনা বিভাগের অংশ গ্রহন করছে ২০২১-২২ ও ২০২২-২৩ বর্ষের ছাত্র-ছাত্রীরা এমন সংবাদে তদন্ত শুরু করা হয়। সে সময় কারন হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দিন বলছেন সাংস্কৃতিক প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে ভালো অবস্থানে খুলনা যাতে যায় এই কারনে দুই বর্ষের প্রতিযোগিতা করে সেরা ১০ জনকে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে কোন অনুমতি নেই তার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা জেলা শিক্ষা অফিসের। এর ফলে দুই বর্ষের যেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় ২০ জন ছাত্র-ছাত্রী প্রতি জেলা থেকে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারত, সেখানে দুই বর্ষের ১০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে। আর ২০২২-২৩ বর্ষের ছাত্র-ছাত্রীদের তাদের সিনিয়র ২০২১-২২ বর্ষের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জানাযায় ২০২১-২২ বর্ষের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা করোনার কারনে সঠিক সময়ে অনুষ্ঠিত হয় নি। এই প্রেক্ষাপটে গত ০৯ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচাক মোঃ বাহারুল ইসলাম স্বাক্ষরিত পত্রে দেশের সকল প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট এর সাংস্কৃতিক পতিযোগিতা জেলা পর্যায়ে ১৫ মে,বিভাগীয় পর্যায়ে ২৩ মে এর মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী গত ১২ইমে খুলনা বিভাগের ১০ পিটিআইকে আগামী ২৪মে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা যশোরে অংশগ্রহন করার আহবান জানানো হয়েছে। সেই অনুযায়ী ২০২১-২২বর্ষের ছাত্র-ছাত্রীদের গত বছর করোনা কালীন সময়ে অনলাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সেরা ১০ জন বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা। কিন্তু খুলনা বিভাগের ১০ টি পিটি আই এ নতুন করে ২১-২২ বর্ষের সাথে ২২-২৩ বর্ষের যৌথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে গত ১৭ তারীখে খুলনা পিটিআই এ ২১-২২ বর্ষের সাথে ২২-২৩ বর্ষের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ২১-২২ বর্ষের পূর্বের প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে ০৬ জন বাঁধ পরেছেন। নতুন করে ২২-২৩ বর্ষের ০৬জন সেরা ১০ এ চান্স পেয়েছেন। কিন্তু সারাদেশের খুলনা বিভাগের ১০ জেলা বাদে সকল জেলার পিটিআইএর ২১-২২ বর্ষের ছাত্র-ছাত্রীরাই অংশগ্রহণ করবে। খুলনা বিভাগের ১০ পিটিআই এর কয়েকজন ছাত্র-ছাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,এটা অন্যায়, আমরা সেরা ১০ এ থেকেও প্রতিষ্ঠানের সিদ্ধান্তের কারনে বিভাগীয় প্রতিযোগিতা থেকে বাদ পরতেছি। আর জুনিয়র ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করছেন। আর ২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা বলছে সিনিয়র ব্যাচের শিক্ষার্থীদের সাথে আমাদের প্রতিযোগিতা করতে হবে। এ বিষয়ে খুলনা পিটিআই এর সুপার সৈয়দা ফেরদৌসি বেগম রাত ৮টা ৪৫মিনিটে বলেন, বিভাগীয় উপ পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমাদের দুই বর্ষের কম্বাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আজ রাতে কিছুক্ষণ আগে উপ পরিচালক জানিয়েছেন ২৪ মে যশোরে শুধুমাত্র ২১-২২ বর্ষের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রাত ০৯টা ০৬ মিনিটে পুনরায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দিনকে ফোন করা হলে তিনি জানান, আমি আসলে ভালো করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না। পরবর্তীতে সকল বিভাগের ন্যায় শুধুমাত্র ২১-২২ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৪মে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনা দেওয়া হয়েছে সকল জেলা পিটিআই এর সুপারকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 19, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা এবার নিজ বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার
Next Article খুলনা-যশোরে চরমপন্থি তৎপরতা!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 22 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 22 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?