By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তেরখাদায় কৃষক খুন ও তিন ভাই জখম মামলা ৫ দিনেও গ্রেফতার ও অস্ত্র উদ্ধার নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > তেরখাদায় কৃষক খুন ও তিন ভাই জখম মামলা ৫ দিনেও গ্রেফতার ও অস্ত্র উদ্ধার নেই
Uncategorized

তেরখাদায় কৃষক খুন ও তিন ভাই জখম মামলা ৫ দিনেও গ্রেফতার ও অস্ত্র উদ্ধার নেই

Last updated: 2021/03/02 at 12:09 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

তেরখাদা উপজেলার অর্জুনা বলর্দ্ধনা গ্রামের কৃষক মো: বাবর আলী শেখ (৪৫) কে ধাঁরালো অস্ত্রাঘাতে খুন ও কয়েকজনকে জখমের ঘটনায় গত পাঁচ দিনেও এজাহারভুক্ত ১৯ আসামির কেউ গ্রেফতার হয় নি। উদ্ধার হয় নি ঘাতক দলের ব্যবহার করা অস্ত্রগুলো।

গত ২৪ ফেব্রæয়ারী, বিকেল আনুমানিক পাঁচটা। কৃষক বাবর বাড়ির নিকটতম দূরত্বের অর্জুনা বলর্দ্ধনা খালের পার্শ্ববর্তী বোরো ধান ক্ষেতে কাজ করছিলেন। আসামিরা ঘটনাস্থলে পৌছে অশ্লীল বাক্য ছুড়তে শুরু করে। তাদের হাতে চাইানজ কুড়াল, রামদা, ঝুপি, শড়কি ও বাঁশের লাঠি ছিল। গালি-গালাজ করার কারণ জিজ্ঞাস করতেই প্রধান আসামি সাহেব আলী শেখ অশ্রাব্য শব্দ দিয়ে সম্বোধন করে বলে উঠেন ওরা জমি খাইতে চায়, জানে শেষ করে দে। তখন আততায়ীদের একজন বাবরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়তে গেলে দু’জন তাকে ধরে রাখে। আরেকজন তার গলার বামপাশে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে। এতে তার গলার শিরা-উপশিরা ও হাড়-মাংস কেটে মারাত্মক জখম হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এজাহার থেকে এ তথ্য জানা গেছে।

সূত্রমেত, অকুস্থলে ছুটে যাওয়া নিহতের ভাই মো: সাকায়েত শেখকে লাঠির আঘাতে আহত করার পাশাপাশি ধাঁরালো ফলাযুক্ত ঝুপি দিয়ে কুপিয়ে জখম করা হয়। সন্ত্রাসীরা আরেক ভাই মো: আজিজুর শেখকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। অপর ভাই মো: আহাদুল শেখকে শড়কির আঘাতে জখম করা হয়। আহত ও নিহতদের বৃদ্ধ মা আয়তুন্নেছাও হামলাকারীদের পিটুনিতে আহত হন। তাদের আর্তচিৎকার শুনে ছুটে আসা কয়েকজনও দুবৃত্বদের এলোপাতাড়ি মারপিটের শিকার হন। হত্যা ও জখমের ঘটনায় আহত সাকায়েত শেখ গত ২৭ ফেব্রæয়ারী ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ বর্বরতা সংঘটিত হয়েছে। জখম হওয়া সাকায়েত, আজিজুর ও আহাদুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মাজরিহা হোসাইন দৈনিক জন্মভ‚মিকে বলেন, আসামিরা সবাই এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতার ও খুন-জখমে ব্যবহার হওয়া ধাঁরালো অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে অরক্ষিত রেল ক্রসিং কেড়ে নিলো ইজিভ্যান চালকের জীবন
Next Article নগরীতে প্রায় ১২ হাজার টাকাসহ চার জুয়াড়ী গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 4 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 6 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?