By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দল ঘোষণার আগমুহূর্তে ক্যাম্প ছাড়লেন শাহিন আফ্রিদি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > দল ঘোষণার আগমুহূর্তে ক্যাম্প ছাড়লেন শাহিন আফ্রিদি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

দল ঘোষণার আগমুহূর্তে ক্যাম্প ছাড়লেন শাহিন আফ্রিদি

Last updated: 2024/04/07 at 4:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কদিন আগেই কিছুটা হুমকির সুরে শাহিন আফ্রিদি বলেছিলেন, ‘আমাকে এমন কোন জায়গায় দাঁড় করাবেন না, যেন আমার নিষ্ঠুর ও বেপরোয়া চেহারা দেখাতে হয়।’ অধিনায়কত্ব ইস্যুতে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত পাকিস্তানের ক্রীড়াঙ্গন। এক সিরিজ পরেই শাহিন আফ্রিদিকে সরিয়ে দেয়া হয়েছে পাকিস্তান ক্রিকেটের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে।

দেশটির ক্রিকেটের অনেক তারকারই পছন্দ হয়নি এমন সিদ্ধান্ত। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক শহীদ আফ্রিদি সরাসরিই সমালোচনা করেছেন এই নিয়ে। এরপর আবার শাহিনের নামে ভুয়া এক বিবৃতিও প্রচার করেছিল পিসিবি। সেটা নিয়ে সমালোচনা সামাল দিতে তড়িঘড়ি করে বৈঠকও করেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

সবমিলিয়ে এই তরুণ পেসারের ওপর চাপ একটু বেশিই ছিল। শাহিন নিজেও একপ্রকার হুমকি দিয়ে রেখেছিলেন। এবার নতুন খবর, পাকিস্তানের কাকুলে সেনাবাহিনীর অধীনে পরিচালিত ফিটনেস ক্যাম্প থেকেও সরে এসেছেন তিনি। অবশ্য এমন সিদ্ধান্ত কোনো ক্ষোভের বশে নেওয়া হয়নি। সেটাও নিশ্চিত করেছে পিসিবি।

ক্যাম্প শেষের দিনদুয়েক আগে পারিবারিক কারণ দেখিয়ে বিদায় নেন এই পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্যাম্প ছাড়ার পরপরই শাহীন সরাসরি নিজ বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন। বিবৃতিতে তারা এও জানায়, নিকটাত্মীয়ের অসুস্থতার কারণে ক্যাম্প ছাড়েন শাহিন আফ্রিদি। যদিও পাকিস্তান অবজার্ভারের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ অসিম মুনীরের সঙ্গে ক্রিকেটারদের ইফতার ও ডিনার আয়োজনে শাহিন আফ্রিদি যোগ দেবেন।

শাহিন আফ্রিদির সঙ্গে একইদিনে ক্যাম্প ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং শাহিবজাদা ফারহান। যদিও তারা ঠিক কী কারণে ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে শুরু করে আগামীকাল ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার কথা বাবর-রিজওয়ানরা। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি। মূলত এই ক্যাম্প থেকে খেলোয়াড়দের ফিটনেস ফেরানোর দিকেই বিশেষ জোর দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাউফলে ঝড়ে দুইজনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
Next Article ঈদের দিনে গরম না বৃষ্টি জানালো আবহাওয়ার অধিদপ্তর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
মেহেরপুর

গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
বাগেরহাট

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের অভিযান, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
ঝিনাইদাহ

ঝিনাইদহে জাল নিবন্ধন সনদে ২২ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?