By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দাকোপে সম্পত্তির ফসল কর্তন নিয়ে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে সম্পত্তির ফসল কর্তন নিয়ে সংবাদ সম্মেলন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে সম্পত্তির ফসল কর্তন নিয়ে সংবাদ সম্মেলন

Last updated: 2024/12/07 at 6:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে আদালতের নিষেধাজ্ঞার আদেশ বজায় রেখে এবং এডিসি ও কমিশনার আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফশিল ভুক্ত জমি থেকে বেদখল করাসহ ধান এবং অন্য যেকোন ফসল কর্তন করা থেকে সহকারী কমিশনার ভূমিকে বিরত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কালিকাবাটি এলাকার ভূক্তভোগি মনিরুল হক। শনিবার বিকাল সাড়ে ৩টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে লাউডোব ইউনিয়নের কালিকাবাটি এলাকার মোসলেম মল্লিকের ছেলে মনিরুল হক বলেন, লাউডোব মৌজার ১১.৬৩ একর জমি আমার নানা আদম গাজী ১৯৫০ সালে বন্দোবস্তের মাধ্যমে ও দেওয়ানী আপীল ৪৮৯/৯২ নং মামলার রায়ের মধ্যদিয়ে অর্জন করেন। বর্তমানে তার ওয়ারেশ আমার মাতা নুরজাহান বেগমসহ ১৮ ভাই বোন শান্তিপুর্ন ভাবে প্রায় ৭০/৮০ বছর যাবৎ ঘর বাড়ী, পুকুর কেটে এবং বিলান জমিতে চাষাবাদ এবং ফসল উৎপাদনসহ আমরা ভোগদখল করে আসছি। কিন্তু এস এ জরিপে ১/১ খতিয়ানে ভ্রমাত্মক ভাবে রেকর্ড হয়। পরে জেলা প্রশাসকসহ ১১ জনকে বিবাদী করে দেঃ ১৬১/৯০ নম্বর মামলা তৎপর দেঃ আপিল ৪৮৯/৯২ নম্বর মামলা করে গত ১৩/০১/৯৬ আমার নানা আদম আলী গাজির নামে স্বত্ব স্বার্থ দখল এবং অধিকার ঘোষিত হয়। উক্ত রায় অদ্যাবধি বহাল আছে। এ ছাড়া ১৯৮১ সাল পর্যন্ত সরকারি কর খাজনা পরিশোধ। বি আর এস জরিপে ১/১ খতিয়ানে উক্ত জমি ভি.পি তালিকায় ভ্রমাত্মক ভাবে গেজেট হলে আদম আলী গাজির ওয়ারেশগণ বাদী হয়ে জেলা জজ আদালতে অর্পিত ৫১২৪/১২ নম্বর মামলা দায়ের করে যাহা বর্তমানে সাব জজ তৃতীয় আদালতে চলমান। উক্ত মামলায় গত ০৪/০৬/২৪ জেলা প্রশাসকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে নালিশী জমিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উভয় পক্ষ স্থিতিবস্থা বজায় রাখার আদেশ বহাল রয়েছে। কিন্তু গত ১৩/১০/২২ প্রতিপক্ষ বিলাল শেখ গং এবং দিপক কুমার মন্ডল গং ভুল তথ্য সরবরাহ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে ১১.৬৩ একর জমির মধ্যে ৯.৮৯ একর জমি বাংলা ১৩৭৫ সাল থেকে ১৪২৯ সাল পর্যন্ত ৫৪ বছরের ডিসি আর নেয়। যার বিরুদ্ধে এডিসি আদালতে এবং অতিরিক্ত কমিশনার আদালতে মামলা চলমান। উক্ত মামলায় আমাদের দখল আছেন মর্মে প্রতিবেদন রয়েছে। আমাদের রোপনকৃত পেকে যাওয়া ধান জোর পুর্বক ডিসি আর হোল্ডার বিল্লাল গং কেটে নেওযার জন্য উপজেলা সহকারী কশিনারের মাধ্যমে গত ০২/১২/২৪ জমিতে হাজির হলে উপস্থিত সকলের আবেদনের কারনে ধান কাটা বন্ধ করেন। পরবর্তীতে গত ০৫/১২/২৪ আমাদেরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বিল্লাল গংদের দ্বারা অন্যায় ভাবে লাভবান হয়ে আমাদের রোপনকৃত ধান আগামী ০৮/১২/২৪ সহকারি কমিশনার নিজে উপস্থিত থেকে জোরপুর্বক কেটে নেওয়ার হুমকি দেয়। আমাদের রোপনকৃত উক্ত ধান জোর পুর্বক কাটতে গেলে যে কোন ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আমার আশংকা। সে কারনে খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা তৃতীয় আদালতের নিষেধাজ্ঞার আদেশ মেনে মামলা শেষ না হওয়া পর্যন্ত আমরা যাতে ফসল কর্তনসহ শান্তিপুর্ন ভাবে ভোগদখলে থাকতে পারি আপনাদের পত্র-পত্রিকায় লেখনির মাধ্যমে এ আহবান জানাচ্ছি। এ সময়ে উপস্থিত ছিলেন আব্দুল সামাদ, কামরুজ্জামান, আলামিন গাজি।
এ বিষয়ে বিল্লাল শেখ জানান, আমরা সরকারের কাছ থেকে ডিসি আর নিয়েছি। কাগজ পত্রে পাইলে সরকার আমাদের জমি দিবে। মনিরুলদের সাথে আমাদের জমি নিয়ে কোন বিরোধ নেই।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর বলেন, কাগজ পত্রে যেহেতু ভিপি সম্পত্তি সেহেতু ওই জমি সরকারের দখলে থাকার কথা। আর আদালতের স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ রয়েছে। তা ছাড়া ওই সম্পত্তি ডিসি আর দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরও জমিতে তো ধান ফেলে রাখা যাবে না এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
Next Article মহেশপুরে দু‘মোটর সাইকেলের মুখো মুখি সংর্ঘষে কলেজ ছাত্র নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ডুমুরিয়ায় কৃষকরা রঙিন বাঁধাকপি- ফুলকপি চাষে সাফল্য

By Correspondent 9 hours ago
খুলনা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?