By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেড় ঘণ্টার ঝড়ে এক উপজেলার দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩০!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেড় ঘণ্টার ঝড়ে এক উপজেলার দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩০!
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেড় ঘণ্টার ঝড়ে এক উপজেলার দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩০!

Last updated: 2023/05/18 at 12:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কালবৈশাখী ঝড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ ইউনিয়নের প্রায় দুই হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন শিশুসহ কমপক্ষে ৩০ জন। উপড়ে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। দেড় ঘণ্টা চলে তাণ্ডব।

বুধবার উপজেলার সদর, পার্থশী, চিনাডুলি, নোয়ারপাড়া, পলবান্ধা ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে বসতবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে।

পৌর শহরের দক্ষিণ কিংজাল্লা গ্রামের আকলিমা বেগম বলেন, কোনোরকমে সন্তানদের নিয়ে বেঁচে গেছি। সবকিছু ভেঙে গেলেও এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেননি। দুপুর ১টা বাজে এখনও না খেয়ে আছি।

একই এলাকার আবু হাসেম দুদু মিয়া জানান, হঠাৎ ঝড়ের তাণ্ডব শুরু হলে ঘরের ওপর তিনটি গাছ উপড়ে পড়ে। ভেতরে আমিসহ পরিবারের পাঁচ সদস্য আটকা পড়ি। পরে মোবাইল ফোনে আমার বড় ছেলেকে জানালে সে এসে উদ্ধার করে। এই ঘটনায় আহত এক নাতিকে সাত ও নাতনিকে তিন সেলাই দিতে হয়েছে।

পার্থশী ইউনিয়নের পশ্চিম ঢেংগারঘর গ্রামের মেছের আলী বলেন, জীবনেও এমন ঝড় দেখিনি। মুহূর্তের মধ্যেই দুটি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। ঘরের চাল একদিকে আমি আরেকদিকে পড়ে যায়। অল্পের জন্য বেঁচে গেছি।

ওই এলাকার সুজন শেখ বলেন, ঝড় মুহূর্তের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে ফেলে। বাড়িতে বসবাস করার মতো ঘর নেই। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।

পৌর শহরের ৪নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র খুরশেদুজ্জামান লেবু মিয়া জানান, শুধু আমার ওয়ার্ডেই প্রায় ৩০০ পরিবারের বসতবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। আরও বাড়বে তালিকা করা হচ্ছে।

পার্থশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল বলেন, ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ঝড়ে আহত হওয়া ২৮ রোগী হাসপাতালে ভর্তি হলেও গুরুতর আহত অবস্থায় ছয় জনকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, কালবৈশাখী ঝড়ে পৌর শহরসহ উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি।

ইউএনও তানভীর হাসান রুমান বলেন, সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করছি। সঠিক তথ্য জেনে জানানো হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর শিক্ষা বোর্ডে বিষয় কোড ভুল: বিপাকে হাজার-হাজার পরীক্ষার্থী
Next Article দেশের নির্বাচন পদ্ধতিকে গণমুখী করেছে আওয়ামী লীগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 8 minutes ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?