By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেবহাটায় দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটায় দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৫
তাজা খবরসাতক্ষীরা

দেবহাটায় দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৫

Last updated: 2024/04/06 at 5:23 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দেবহাটার সখিপুর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সখিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পিলের মাঠ এলাকার শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ধান ক্ষেতের পানি দেওয়া কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এতে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ সরদার (৭০), আবুল সরদার (৬৫), আব্দুল গফুর (৬৩) ও রাজু (৪০) নামের ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সখিপুরের শেখ রাসেল স্মৃতি মাঠে কিছুদিন আগে প্রকল্পের মাধ্যমে মাটি ভরাট করে শিশুদের খেলার উপযোগী করা হয়েছে। ঈদের কয়েকদিন পর ওই মাঠে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার সকালে আমাকে স্থানীয়রা ফোন করে জানান পাশের বিলের ধান ক্ষেতের পানি মাঠে সেচ দেওয়া হচ্ছে। বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে পৌঁছে আজহারুল ইসলাম নামের ব্যক্তির কাছে পানি সেচের বিষয়ে জানতে চাইলে তিনি অকথ্য ভাষা ব্যবহার করেন। আমি খেলার মাঠে এভাবে পানি সেচ দেওয়া বন্ধ করতে বললে আমার উপর চড়াও হয় এবং বিভিন্ন জায়গায় কল দিতে থাকে। একপর্যায়ে আমি পানি সেচ বন্ধ করে দিলে আমার উপর হামলা করে। আমার মাথায় আঘাত করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থান আঘাত প্রাপ্ত হলে স্থানীয় জনসাধারণ এসে আমার উপর হামলাকারীদের মারপিট শুরু করে। তাদের হামলায় কয়জন আহত হয়েছে বলে শুনেছি। স্থানীয় সরকারের প্রতিনিধির উপর হামলার ঘটনায় আমি নিজে বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত এজাহার দায়ের করেছি।

সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন জানান, আমার ভাইপো আজহারুল আমাকে কল করে তার ধানের ক্ষেতে যেতে বলেন। আমি তার ফোন পেয়ে সেখানে পৌঁছালে মোটরসাইকেল থেকে নামার আগে টেনে হেচড়ে নামানো হয়। পরে আমাকে এবং আমার ৩ ভাই ও আমার ভায়ের কর্মচারীকে তারা পিটিয়ে জখম করে। ততক্ষণ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সবকিছু ছত্রভঙ্গ করেন। তখন আমি অচেতন ছিলাম। জ্ঞান ফিরলে আমাকে ও আমার ভাই আবুল সরদার, আব্দুল গফুর ও কর্মচারী রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

এঘটনায় উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানান।

তবে এঘটনায় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদি হয়ে দেবহাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে ৪ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, বিষয়টি নিয়ে যাতে আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আমি নিজেই তদারকি করছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। চেয়ারম্যানের পক্ষ থেকে একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন কারস্টেন ও গিলেস্পি
Next Article মোংলায় ১৫ কেজি গাঁজাসহ গৃহবধু আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 51 minutes ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়তাজা খবর

এডিপিতে বরাদ্দ কমেছে, সংশোধিত ২ লাখ কোটি টাকা অনুমোদন

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

তালায় মৃত শিশুগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায়: যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা!

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?