By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশের তিন মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় তিন জাহাজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > দেশের তিন মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় তিন জাহাজ
জেলার খবরতাজা খবর

দেশের তিন মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় তিন জাহাজ

Last updated: 2023/01/23 at 4:02 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মো: হাসান গাজী, মোংলা : বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টীল পাইপ ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে তিনটি বিদেশি জাহাজ মোংলায় এসে পৌঁছেছে। রোববার সকালে ও দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ৩৩৫২ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে নোঙ্গর করে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ। একই সময়ে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহীর ‘লিবার্টি হারভেস্ট’ নামে আরেকটি জাহাজ নোঙ্গর করে। এই জাহাজে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৭১৬ দশমিক ২৬ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আনা হয়েছে। এদিন দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করেছে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে রুশ পতাকাবাহী ‘এমভি কামিল্লা জাহাজ’। ৩৬৩৩ মেট্রিক টন পণ্য নিয়ে জাহাজটি নোঙ্গর করে।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজ এম ভি কুই ইয়া শান জাহাজের শিপিং এজেন্ট হক এন্ড সন্সের খুলনাস্থ মো: শওকত আলী বলেন, ২৩৮ প্যাকেজে ৩৩৫২ মেট্রিক টন পণ্য নিয়ে সকালে জাহাজটি নোঙ্গর করে। পরে সেসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়। তিনি আরও বলেন, এপর্যন্ত তাদের অধীনে ১৩টি জাহাজে করে দুই হাজার ৫৬০ প্যাকেজের ৪৬ হাজার ৩৫১ মেট্রিকটন স্টীল পাইপ আনা হয়েছে।

অন্যদিকে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজ ‘লিবার্টি হারভেস্ট’ এর শিপিং এজেন্ট ইন্টারপের্টের পরিচালক মো: শাহীন ইকবাল জানান, রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রোববার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করার পর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। চারদিনের মধ্যে এসব পণ্য পুরোপুরি খালাস হবার পর সেগুলো সড়ক ও নৌ-পথে পাবনার ঈশ^রদীতে নির্মাণাধীন রুপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এই জাহাজে ১৪ হাজার ৪৭৫ প্যাকেজের ৪১৬ মেট্রিক টন বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য আনা হয়েছে বলেও জানান তিনি।

এদিন দুপুর ২টার দিকে রুশ পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ জাহাজে করে এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ হাজার ৫০৬ প্যাকেজের ৩৬৩৩ মেট্রিক টন পণ্য আনা হয়েছে বলে জানান এই জাহাজের শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশের নির্মাণাধীন প্রায় সব প্রকল্পের মালামাল এখন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহ হচ্ছে।

করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১
Next Article দশ বছরে ভারতে পাচার হয়েছে ১০ হাজার নারী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?