By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশ ভালোর দিকে গেলে চক্রান্ত শুরু হয় : প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশ ভালোর দিকে গেলে চক্রান্ত শুরু হয় : প্রধানমন্ত্রী
জাতীয়জেলার খবর

দেশ ভালোর দিকে গেলে চক্রান্ত শুরু হয় : প্রধানমন্ত্রী

Last updated: 2022/08/17 at 12:03 AM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
বাংলাদেশ একটু ভালো অবস্থানের দিকে গেলে নানা রকম শঙ্কা সৃষ্টি এবং চক্রান্ত শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমার মাঝে মাঝে এটাই শঙ্কা হয়, আজকের বাংলাদেশকে যে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, উন্নয়নশীল দেশ গড়ে তুললাম। জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়ে গেছি। আর এই বাংলাদেশের মানুষের ভাগ্য যখন পরিবর্তন হয় এবং একটু ভালোর দিকে যায়, তখনই নানারকম শঙ্কার সৃষ্টি হয় এবং তখন এটাকে থামিয়ে দেওয়ার জন্য নানারকম চক্রান্তও শুরু হয়ে যায়।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বিশ্ব অর্থনৈতিক মন্দার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের ফলে এবং তারপরে স্যাংশন এবং পাল্টা স্যাংশন। এর ফলে দেখা গেল আমাদের কেনার সামর্থ্য থাকতেও ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেল।
জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে শুরু করলেন তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, যখন আসলে দেশটা অগ্রগতির পথে অগ্রযাত্রা শুরু হলো তখনই আঘাতটা এলো।
যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে এ রকম একটা যুদ্ধের পর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়ে স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়। উন্নয়নের পথে যখন অগ্রযাত্রা শুরু হলো তিনি (বঙ্গবন্ধু) দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ডাক দিলেন, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া- উন্নয়নটা যেন সেই তৃণমূল থেকে প্রত্যেক এলাকায় কারণ মহকুমাগুলোকে জেলা করে দিয়ে তিনি যেভাবে পদক্ষেপ নিয়েছিলেন। প্রতিটি জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব দিয়েছিলেন সে জেলার মানুষের হাতে। যাতে করে সঠিক উন্নয়নটা হয় এবং উন্নয়নের সুবিধা যেন সাধারণ মানুষ পায়।
শখ হাসিনা বলেন, আপনারা যদি লক্ষ্য করেন ৭২ সাল ৭৩ সালে কিন্তু দুর্ভিক্ষ হয়নি, দুর্ভিক্ষ হলো ৭৪ সালে। নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। তার ওপর যুদ্ধের পরপরই কোনো সময় তো তাকে কেউ দেয়নি। সেখানে নানা ধরনের প্রচারণা ধ্বংসাত্মক কার্যকলাপ এমন… এমনকি আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধি তাদেরকে হত্যা শুরু হলো।
\ প্রয়োজনে রাশিয়ান মুদ্রায় জ্বালানি তেল ক্রয় \
দরকার হলে রাশিয়ান মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন মূল্যস্ফীতির কারণে নি¤œ আয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী। রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না। আমরা রাশিয়া থেকেও তেল আনতে পারব।
প্রধানমন্ত্রী জ্বালানি তেল কেনার বিষয়ে নতুন নতুন পথ বের করতে বলেছেন। দরকার হলে রাশিয়ান মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি দেখতে বলেছেন তিনি।

করেস্পন্ডেন্ট August 17, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনার উদারতা বিএনপি বোঝে না : ওবায়দুল কাদের
Next Article বাগেরহাটে জোয়ারের পানির চাপে সড়কের পিচ উঠে খানাখন্দে পরিণত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?