By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা আক্তার জাহান রুমার ৩৭তম মৃত্যুবার্ষিকী বুধবার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সাহিত্য > দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা আক্তার জাহান রুমার ৩৭তম মৃত্যুবার্ষিকী বুধবার
সাহিত্য

দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা আক্তার জাহান রুমার ৩৭তম মৃত্যুবার্ষিকী বুধবার

Last updated: 2021/05/19 at 11:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা আক্তার জাহান রুমার ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার । ১৯৮৪ সালের ১৯ মে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। মাত্র ৩৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করা রুমা একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর সহধর্মিনী ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক প্রথিতযশা সাংবাদিক হুমায়ূন কবীর বালু ২০০৪ সালের ২৭ জুন তার সম্পাদিত পত্রিকা দৈনিক জন্মভূমি অফিসের সামনে ঘাতকদের বোমা হামলায় শাহাদাৎবরণ করেন।

আক্তার জাহান রুমা ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণাপত্রের নাম ছিল “বাংলাদেশের লোক সংস্কৃতি সমাজতত্ত¡। জীবদ্দশায় তিনি সাংবাদিকতা ও শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম “নিরুদ্দেশের পথিক। ১৯৮৫ সালে তার স্বল্পায়ু জীবনের রচনাসমূহের সংকলন প্রকাশিত হয়। “অবরুদ্ধ বৈরুত ও “আত্মনিবেদিত ফিলিস্তিনীদের জন্য তাঁর রচিত ১৯৮১ সালের কবিতা পুনঃ প্রকাশ করা হলো।

।। অবরুদ্ধ বৈরুত ।।

ভূ-মধ্যসাগরের বাতাস এখন বারুদের গন্ধে ভারী।

জয়তুন গাছের সবুজে আজ জীবনের বিবর্ণতা

কমলা বনে বসেছে হানাদারদের ঘাঁটি।

সুন্দরী বৈরুত নগরী আজ নি:স্ব।

ঘাতকের রক্তাক্ত ছোবলে নগরীর পথ প্রান্তর প্লাবিত।

মৃত নগরীর পথে মৃতপুরীর স্তদ্ধতা।

বুলডোজার গুম করছে শবদেহ।

এত মৃত্যু : এত হত্যার ফলশ্রুতি তো স্বাধীনতা।

কোন মৃত্যুই বৃথা নয়-কোন ত্যাগই বিফল হবার নয়।

শতাব্দীর এই বিপ্লব আত্মত্যাগের বিপ্লব :

স্বাধিকারের বিপ্লব।

আজও শাশ্বত ধারার সকাল সন্ধ্যা হয়।

ভূ-মধ্যসাগরে অস্ত যায় রক্তাক্ত সূর্য্য।

ঘরহারা স্বজন হারা ফিলিস্তিনীদের হৃদয়ের

সূর্য্যরে রঙ খুব : খুব লাল।

সব স্বাধীনতার উপলব্ধি তো এক ও অভিন্ন আনন্দের।

মানবতার এ লাঞ্ছনা, বিবেকহীনতার শিকার।

অসহায় নারীশিশু। ভিন্ন শুধু দেশ : কাল।

তবুওতো লড়ে যাচ্ছে : ক্ষোভে ফেটে পড়ছে।

হৃদয় নামক অস্ত্র দিয়ে।

ঘরে ফেরার দিন গুনছে। দ্রাক্ষা-ক্ষেতে আবার।

বইবে মুক্ত বাতাস। কমলা বলে উঠবে সূর্য্য।

যার মূল্য পঁচাত্তর হাজার জীবন।

১৮ই জুন, ১৯৮১

।। আত্মনিবেদিত ফিলিস্তিনীদের জন্য ।।

(ক)

এতগুলো লোক যখন জড়োই হয়েছেন তখন

আসুন আমরা শোকসভা করি।

অথচ দেখুন কি রকম ঘৃণ্যতম হত্যা :

ঘাতকের নির্লজ্জ স্পর্ধায়

কবিতার মত সুন্দর জীবনকে

হিংসার থাবায় করেছে ক্ষতবিক্ষত।

(খ)

আপনারা প্রতিবাদ-মুখর হোন

ভালবাসারই মতো কবিতা ও জীবন

অথচ কবিতা ও শিশু আজ ঘাতকের কাছে সমর্পিত:

আমার অনুরোধ : এ হত্যায়

সঠিকতা নিরূপণে তৎপর হোন।

(গ)

আসুন অত:পর আমরা ফিলিস্তিনীদের রক্তাক্ত মানচিত্রে

স্বাধীনতার পারাবত ওড়াই।

প্রশ্ন করি বিশ্ববিবেকের কাছে :

।। কেন এই হত্যা-যজ্ঞ : হত্যা ।।

(ঘ)

আমরা কণ্ঠে কণ্ঠ মেলাই এ হত্যা আর নয়।

সভ্যতার নামে এ হীনতা বন্ধ কর বন্ধ কর।

আসুন স্লোগান মুখর হই

ফিলিস্তিনী জনতা তোমাদের স্বাগত

মুক্তিযুদ্ধে তোমাদের পাশে আছি আমরা।

আসুন স্বাধীনতার জন্য শান্তির জন্যে প্রস্তাব করি ।

২০শে সেপ্টেম্বর, ১৯৮১

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় গণপরিবহনে চলছে নৈরাজ্য নেপথ্যে কয়েকজন নেতা ও প্রভাবশালী
Next Article কাশিমপুর মহিলা কারাগারে সাংবাদিক রোজিনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 4 days ago
শীর্ষ খবর/ তাজা খবরসাহিত্য

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবরসাহিত্য

নীরবতা ~~ সুরাইয়া সাথী~~

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?