By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পরীমনির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পরীমনির
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পরীমনির

Last updated: 2021/06/13 at 10:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন। তবে তিনি কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, সেটি স্পষ্ট নয়। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি আবেদনপত্র লিখলেও তিনি যে অভিযোগ এনেছেন, সেটির বিস্তারিত লেখেননি।

এই অভিনেত্রী যে মোবাইল ফোন ব্যবহার করেন, সেটিও বন্ধ রেখেছেন। ভ্যারিফাইড ফেসবুক পেজে ভক্তরা অগুনতি কমেন্ট করলেও তাতেও কোনো রিপ্লাই দেননি।

রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী বরাবর আবেদনের ঢংয়ে এই স্ট্যাটাস দেন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে।

আড়াই বছর বয়সে মাকে হারানোর যাতনা তুলে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করেছেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

পরীমনি লিখেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেইপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

পরিচিত বা চেনাজনদের যে পরিমনি এই ঘটনা বলেছেন, সেটিও তিনি লিখেছেন। তবে কারও সহযোগিতা পাননি বলে অনুযোগ করেছেন।

পরীমনি লেখেন, ‘যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

পুলিশ প্রধান বেনজীর আহমেদকে উদ্দেশ্য করেও লিখেছেন পরীমনি।

তিনি লেখেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে তিনি লেখেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।

‘মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।‘

তিনি লেখেন, ‘আমি চুপ কী করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’-শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখেন তিনি।’

পরীমনি আরও লেখেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সঙ্গে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়ত।’

আড়াই বছর বয়সে মা কে হারানোর কথা তুলে ধরে পরীমনি লেখেন, ‘এতদিনে কখনও আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 13, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা মহানগর মহিলা দল সভানেত্রীর অক্সিজেন সিলিন্ডার প্রদান
Next Article খুলনায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 5 hours ago
বিনোদন

April 13, 2026

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?