By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ধ্বংসের মুখে অসংখ্য প্রজাতির মাছ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ধ্বংসের মুখে অসংখ্য প্রজাতির মাছ
জাতীয়জেলার খবর

ধ্বংসের মুখে অসংখ্য প্রজাতির মাছ

Last updated: 2022/07/24 at 12:20 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

মৎস্য অধিদপ্তরে জনবল সংকট
শেখ আব্দুল হামিদ
সকল প্রকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে চলছে রেনু ও বাগদা চিংড়ির পোনা আহরণ। প্রতিনিয়ত মেরে ফেলা হচ্ছে বিভিন্ন প্রাজাতির লাখ লাখ মাছের পোনা। মৎস্য অধিদপ্তরের নিষেধ অমান্য করে এ ভাবে পোনা নিধনযজ্ঞে নামলেও যেন দেখার কেউ নেই। রাতের অন্ধকারে এবং প্রকাশ্যে দিনের আলোয় এক শ্রেণির অসাধু নারী পুরুষ এ কাজে সর্বদা নিয়জিত রয়েছেন।
রাতের আঁধারে কাজীবাচা নদী তীরে দেখা যায় চিংড়ি পোনা আহরণকারীদের ব্যস্ততা। একই ভাবে সুন্দনবন সংলগ্ন নদ-নদীতে আড়াআড়ি সারিবদ্ধ ভাবে জাল ফেলে ধরা হচ্ছে রেনুপোনা। শতাধিক নারী-পুরুষ নেট দিয়ে তৈরী পোনা ধরার জাল নিয়ে গলা জলে নেমে টানতে থাকে। এ সময় রেনু এবং বাগদা পোনার সাথে হাজার হাজার প্রজাতির মাছের পোনা জালে জড়িয়ে যায়। পরে নদীর চরে মাটির চাড়ি বা বালতির মধ্যে অন্যান্য ময়লাসহ ঢেলে দেয়। পাত্রের পানিতে রেনু এবং বাগদা চিংড়ির পোনা ভেসে ওঠে। তখন চামচ অথবা ঝিনাই দিয়ে সে গুলো তুলে নেয়। পরে পাত্রে থাকা হাজারও প্রজাতীর মাছের পোনা নদীর চরে ঢেলে দেয়। সেখানেই মৃত্যু ঘটে সকল প্রজাতীর মাছের বংশের।
খোঁজ নিয়ে জানা গেছে দাকোপ, বটিয়াঘাটা, রূপসা, দিঘলিয়া, পাইকগাছা, ডুমুরিয়া, কয়রা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রতিটি নদ-নদীতে মৎস্য নিধনের এ দৃশ্য নিত্য দিনের। সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং বদ্ধ জলাশয়ে ছাড়া চিংড়ি মাছের বাচ্চা ফাল্গুন-চৈত্র মাসে অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে বেরিয়ে আসে। তারা ছড়িয়ে পড়ে জোয়ারের সাথে বিভিন্ন নদীতে। তখন শিকারীরা জালে আটকিয়ে এসব ঘের মালিকদের নিকট বিক্রি করে। প্রতি পিচ বাগদা চিংড়ি এবং গলদার রেনু বিক্রি হয় ২ থেকে ৩ টাকা মূল্যে। প্রতিজন শিকারী দেড় থেকে দু’হাজার পোনা ধরে প্রতিবারে বিক্রি করে। তারা সকাল এবং সন্ধ্যায় রেনু শিকার করে থকে। প্রতিজন শিকারী দিনে দু’থেকে আড়াই হাজার টাকা আয় করে থাকেন।
চিংড়ি ঘের মালিকদের নিকট হ্যাচারীর পোনার চেয়ে প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া রেনুর চাহিদা অনেক বেশী। তাই তারা বিভিন্ন এলাকায় লোক ছড়িয়ে দিয়ে তাদের মাধ্যমে এসব পোনা সংগ্রহ করেন। চিংড়ি পোনা ক্রয়ের জন্য প্রতিদিন রাস্তা দিয়ে তারা ঘোরা ফেরা করেন। বিক্রেতারা তাদের দেখে পাত্রে থাকা পোনা নিয়ে হাজির হয়। পরে একটি একটি করে গণনার মাধ্যমে বিক্রি করে দেয়। হাতে পায় নগদ টাকা।
বিষয়টি নিয়ে কথা হয় বটিয়াঘাটা উপজেলা মৎস্য অফিসার মনিরুল মামুনের সাথে। তিনি বলেন রেনু পোনা ধরা স্থায়ী ভাবে নিষিদ্ধ। তার পরও এক শ্রেণির অসাধু নারী পুরুষ আইন ভঙ্গ করে নেট নিয়ে নদীতে নামছে। দ্রæত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: তোফাজ উদ্দিন আহমেদ দৈনিক জন্মভ‚মিকে বলেন, উপজেলা গুলোতে জনবল সংকটের কারণে অসাধু কিছু ব্যক্তি রেনু পোনা নিধন করছে। সুন্দরবন উপক‚লবর্তী এলাকায় গোপনে এসব ব্যক্তি নেট ধরে থাকে। তবে আমাদের অভিযান সার্বক্ষণিক চলছে। কোস্ট গার্ড, র‌্যাব, নৌপুলিশ, পুলিশ এব্যপারে সর্বদা সহযোগিতা করে থাকে। কিছু অসাধু লোক লুকোচুরির মাধ্যমে রেনু ধরার চেষ্টা করে। যারা নেট দিয়ে এভাবে পোনা নিধন করছে তাদের বিরুদ্ধে জেল জরিমানা হতে পারে। তাছাড়া নেট ধরে পুড়িয়েও দেয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 24, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : প্রধানমন্ত্রী
Next Article রমরমা ইলেকট্রিক্যাল পণ্যের বাজার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?