By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীতে কিশোর গ্যাংয়ের হাতে মাছ ব্যবসায়ী খুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নগরীতে কিশোর গ্যাংয়ের হাতে মাছ ব্যবসায়ী খুন
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে কিশোর গ্যাংয়ের হাতে মাছ ব্যবসায়ী খুন

Last updated: 2022/09/17 at 12:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
নগরীর খুলনা সদর থানার ৩ নং কাশেম সড়ক এলাকায় সন্ত্রাসীদের ধাঁরালো অস্ত্রাঘাতে ইয়াসিন আরাফাত (২০) নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ নৃশংসতা ঘটেছে। তবে নিহতের মামা খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পুলিশকে বার বার বলেছেন তার বয়স ১৭ বছর। সে অর্থে নিহত ব্যক্তিও কিশোর। ঘটনার পর নিহতের শতাধিক বন্ধু খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে ভিড় জমায়। যাদের অধিকাংশই কিশোর বয়সের।
নিহত ইয়াসিন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের জনৈক ওবাইদুল্লাহ ফকিরের ছেলে। তিনি নগরীর সন্ধ্যা বাজারে মাছের ব্যবসা করে সংসার চালাতেন। ভিকটিম সপরিবারে সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার ঈদগাহ মসজিদের পেছনে একটি বাড়িতে মামার সঙ্গে ভাড়া থাকতেন বলে জানা গেছে। তার মামা জানায়, তার গ্রামের বাড়ি মোরেলগঞ্জে হলেও তার জন্ম খুলনার পশ্চিম বানিয়াখামার এলাকায়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে ইয়াসিন কাশেম সড়কস্থ একটি হোটেল থেকে সকালের নাস্তা করে সেখানকার একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন একটি ইজিবাইকে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী এসে তার সাথে বাত-বিতÐায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যকার দু’-একজন ইয়াসিনের বুকে ও পেটে ছুরিকাঘাত করে। একাধিক আঘাতে রক্তাক্ত জখম হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েছিলেন। হামলাকারীরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার অদূরে একজন ব্যাংক কর্মকর্তার বাসভবন রয়েছে। সেখানে সিসি টিভি রয়েছে। ওই ব্যক্তি সাপ্তাহিক ছুটি থাকায় গ্রামের বাড়ি কেশবপুরে গেছেন। তাকে সংবাদ দেওয়া হয়েছে। তিনি আসলে সিসি টিভির ফুটেজ দেখে আরো নিশ্চিত হওয়া যাবে ঘটনার সাথে কারা জড়িত ছিল।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, নিহত যুবক এবং আঁততায়ীরা পূর্ব পরিচিত। তাদের মধ্যকার আর্থিক লেনদেন কেন্দ্রিক পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যাকাÐ সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পড়ে থাকা ইজিবাইকটি পুলিশ আটক করেছে। নিহতের সাথে থাকা দু’ যুবককে অকুস্থলের নিকটতম নিরালা পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
তিনি বলেন, আঁততায়ী দলের মূল হোতাসহ অন্যদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তাদেরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাÐের কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে।
নিরালা ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আব্দুল হান্নান মোল্লা বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ বিকেল সাড়ে তিন টার দিকে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের বুকে ও পেটে চার থেকে পাঁচটি জখমের চিহ্ন রয়েছে। হামলাকারীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
নিহতের সঙ্গে থাকা তার বন্ধু একই নাম ইয়াছিন আরাফাত পুলিশকে জানায়, হামলাকারীরা প্রায় ১৫ জন হবে। যাদের মধ্যে সে ৫/৬ জনের নাম জানে। বাকীদের সে চেনে। তারা তাদের পূর্ব পরিচিত সেটিও বলে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে পুলিশকে আরো জানায়, টাকা পাওনাকে কেন্দ্র করে বাক-বিতÐা হয়। একপর্যায় ইয়াছিনের উপর হামলা হলে সে তাদের ঠেকাতে গেলে তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তবে তার শরীরের কোথাও কোনো আঘাত নেই। নিহত ইয়াছিনের অপর সঙ্গীরও তেমন কিছু হয়নি। দুই সঙ্গীর কথার মধ্যে মিল না থাকায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ সময় আরো একজনকে থানায় নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। নিহতের অপর এক বন্ধু জানায়, ইতিপূর্বে তাদের সাথে বিরোধ সৃষ্টি হলে হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়া হয়। সে অভিযোগ মোবাইলে সংগ্রহ করে রাখা আছে এবং তা এসআই আব্দুল হান্নান মোল্লাকে জানান। পুলিশের ধারণা পূর্ব থেকে শত্রæতার জের ধরে এ হামলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
Next Article বেলুন বিস্ফোরণ: ‘শঙ্কামুক্ত নন’ কৌতুক অভিনেতা রনি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 6 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 6 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?