By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস ও ব্যবসা পরিচালনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস ও ব্যবসা পরিচালনা
জাতীয়

নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস ও ব্যবসা পরিচালনা

Last updated: 2021/06/23 at 10:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জীবনহানির আশঙ্কা, আইনের জটিলতায় অপসারণে বাঁধা

হারন-অর-রশীদ
নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছেন ও ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ৪৮টি ভবনের মধ্যে মাত্র ৩টি ভবন অপসারণ করা হয়েছে। ২০১০ সালে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন লাল নোটিশ সাঠিয়ে দেয়। বিপদ জেনেও মানুষ ওর মধ্যে বসবাস ও ব্যবসা পরিচালনা করছেন। ঘটতে পারে জীবনহানি। দীর্ঘ ১১বছরেও আর কোন জরিপ করা হয়নি। সংশ্লিষ্ট দপ্তরে এর হালনাগাদ কোন তথ্য নেই। আইনী জটিলতার কারণে এই সব ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা হচ্ছেনা। চলতি বর্ষা মৌসুমে দুর্ঘটনার অশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ঠাকুরবাড়ি গলিতে সত্যনারায়ন মন্দির রয়েছে। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে শুধু বসবাসই নয় ব্যবসাও করা হচ্ছে।
সূত্র জানান, ২০১০ সালে কেসিসি, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগ, কেডিএ ও কেএমপিকে নিয়ে সম্মিলিত ভাবে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি নগরীর বিভিন্ন এলাকায় খোজ খবর নিয়ে নগরীতে ৪৮টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ওই বছর ২৯আগস্ট কেসিসির ২০তম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ৪৮টি ভবন অধিক ঝুঁকিপূর্ণ, অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ভবনগুলো মালিকদের নোটিশ প্রদান করা হয়। এর মধ্যে ২৬টি সম্পূর্ণ ভেঙ্গ অপসারণ, ১৭টি অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং ৫টি ঝুঁকিপূর্ণ বাড়ির সম্প্রসারিত অংশ ভেঙ্গে প্রয়োজনীয় মেরামতের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নোটিশ প্রধান করা হয়। সে মোতাবেক খুলনা থানার মোড়ে সমবায় ব্যাংক ভবন এবং বড় বাজারের মধ্যে ওয়েষ্ট মেকট রোডে হোটেল আফগানিয়া ভেঙ্গে ৪তলা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে । এখানে জনতা ইন্টারন্যাশনাল মার্কেট করা হয়েছে। মামলা করার পর মালিক পক্ষের অনুকূলে আদালত রায় প্রদান করেন। সে মতে জেলা প্রশাসক মালিক পক্ষকে সম্পত্তি বুঝিয়ে দেয়। কেসিসির তালিকায় এই সম্পত্তি এখনো জেলা প্রশাসক মালিক রয়েছে। ক্লে রোডে একটি ভবন অপসারণ করা হয়েছে। আর কোন ভবন এই ১১ বছরেও মালিকগণ অপসারণ করেনি। আইনী জটিলতার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপসারণ করতে পারছেনা। সরকারি ভবন অনেকে ব্যক্তি মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন। মামলা চলমান থাকায় অপসারণ হচ্ছেনা।
সূত্র জানায়, অধিক ঝঁকিপূর্ণ এবং বসবাসের অনুপযোগী ২৬টি ভবনের মধ্যে হেলাতলা,বড় বাজার ওয়েষ্ট মেকট রোড, কালিবাড়ি রোড, পুরাতন যশোর রোড, পুরাতন বাজার রোড, হাজী ইসমাইল রোড, ধর্মসভা রোড, স্যার ইকবাল রোড ও রামচন্দ্র দাস লেনে। এই ভবনগুলোক মালিক হ”েছ জেলা প্রশাসক, গণপূর্ত বিভাগ এবং ব্যক্তি মালিকানা।
অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ ১৭টি ভবনের মধ্যে বড় বাজার ভৈরব স্ট্যান্ড রোডের হাজী ইমান উদ্দিন এন্ড সন্স, খালিশপুর হাউজিং এষ্টেট, সাউথ সেন্ট্রাল রোড, পশ্চিমবানিয়া খামার, শেরে বাংলা রোড ও সিমেট্রি রোড এবং ক্লে রোডে। ঝঁকিপূর্ণ ৫টি বাড়ির সম্প্রসারিত অংশ ভেঙ্গে প্রয়োনীয় মেরামতের সিদ্ধান্ত গ্রহীত হয় এবং মালিকদের নোটিশ দেয়া হয়েছে। এর মধ্যে খুলনা সদর থানার মোড়ে কেডি ঘোষ রোডের সমবায় ব্যাংক ভবন ভেঙ্গে ফেলা হয়েছে এবং বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। বিএনপি অফিসের ৩য় তলার অংশ আজও ভাংগা হয়নি। ২য় তলায় বিএনপি কার্যালয়। আর নীচতলায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। ক্লে রোডে একটি ভবনের ২য় ও ৩য় তলা অপসারণ করা হয়েছে। তবে মোট কতগুলো ভবন অপসারণ করা হয়েছে এর কোন সঠিক হিসেব নেই সংশ্লিষ্ট দপ্তরে। এখন নতুন করে কিছু আবেদন আসছে বসবাসের অনুপযোগি ভবনের।
কলিবাড়ি রোডে ডেলটাঘাটে রয়েছে নগর ও জেলা পূজা উদ্যাপন পরিষদ কার্যালয়। ৩তলা বিশিষ্ট এই ভবনটি ঝুঁকিপূর্ণ। সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষনা করে লাল নোটিশ সেটে দিয়েছে। এই ভবনের ৩তলায় দিলীপ সাহা নামের একজন ব্যবসায়ী বসবাস করতেন। তিনি চলে গেছেন। তিনি বলেন, এখন একজন নৈশ প্রহরী বাসবাস করছেন। ৩তলায় রয়েছে তার ব্যবসায়িক গুদাম। ২য় তলার পূজা উদ্যাপন পরিষদের কার্যালয়। নীচ তলায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ নেয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন নগর শাখার সভাপতি শ্যামল হালদার বলেন, ওই ভবনটি তেমন সমস্যা নয়। পিছান থেকে একটু সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশন’র সম্পত্তি বিভাগের কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, বসবাসের অনুপযোগি এমন নতুন করে কিছু আবেদন আসছে। আইনী জটিলতার কারনে বসবাসের অনুপযোগি এবং ঝঁকিপূর্ণ ভবন অপসারণ করা হ”েছন। মালিকানা দাবি করে অনেকে মামলা করছেন। ই”ছা থাকা স্বত্বেও ¯’ানীয় প্রশাসন ব্যব¯’া নিতে পারছেন না।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এনআইডি সেবা হস্তান্ত‌রের আ‌গে আ‌লোচনা চান সিইসি
Next Article জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক জাকির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
জাতীয়

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

By Staff Reporter 3 hours ago
জাতীয়

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে : ইশরাক

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?