By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে ফার্ণিচার কারখানায় আগুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > নগরীতে ফার্ণিচার কারখানায় আগুন
Uncategorized

নগরীতে ফার্ণিচার কারখানায় আগুন

Last updated: 2021/04/26 at 11:50 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার একটি ফার্ণিচার কারখানায় সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাÐ ঘটেছে। এ দুর্ঘটনায় ওই কারখানার প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে, কেউ হতা-হত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন।

সূত্রমতে, ১ নং বয়রা ক্রস রোডের ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে জনৈক এনামুল কবীর নামে একজন ফার্ণিচার কারখানা চালাচ্ছিলেন। বিকেল সোয়া চার টার দিকে ওই কারখানায় ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে অবহিত করেন। এর মধ্যে আশ-পাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বিকেল সাড়ে ৪ টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট একটি বিশেষ পানিবাহী গাড়ী ও একটি টানা গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছান। ১৬ জন অগ্নি নির্বাপন কর্মী আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।  

স্থানীয় বাসিন্দা ও অগ্নি নির্বাপন কর্মীদের সূত্রে জানা গেছে, ওই কারখানায় লক্ষাধীক টাকা মূল্যমানের কাঠ, বেত, ফোম, তুলাসহ অন্যান্য সরঞ্জাম ছিল। আগুনে প্রায় সবই পুড়ে গেছে। সেখানে গ্যাসের সিলিন্ডার ও ফার্নিচারে বার্নিস করার ক্যামিক্যাল ছিল। ওই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রæত ছড়িয়ে পড়েছিল।

ফায়ার সার্ভিস এÐ সিভিল ডিফেন্স খুলনা সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাঈদুজ্জামান দৈনিক জন্মভূমিকে বলেন, তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হবে।

করেস্পন্ডেন্ট April 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিধি-নিষেধে বন্ধই থাকছে গণপরিবহন
Next Article জরুরি তরল অক্সিজেন রফতানি বন্ধ করল ভারত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ৯৬ ইটভাটায় পুড়ছে কাঠ, উজাড় হচ্ছে বন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনা

পাইকগাছায় ৯ বছরের শিশু নিখোঁজ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
সাতক্ষীরা

বাঁধ ভাঙ্গার ফাঁদ থেকে চির মুক্তি চায় উপকূলের মানুষ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedযশোর

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 24 hours ago
Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 months ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 3 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?