By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীতে ৪০০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেফতার ৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > নগরীতে ৪০০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেফতার ৭
শীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে ৪০০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেফতার ৭

Last updated: 2021/04/28 at 11:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

নগরীর লবণচরা থানাধীন জিরোপয়েন্ট এলাকা হতে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার হয়েছে। অন্যদিকে, শহরের কয়েকটি স্থান হতে ৭শ’ গ্রাম গাঁজাসহ চার জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে লবণচরা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক-পৃথক অভিযানে এ উদ্ধার গ্রেফতার হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা সমূহে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। 

পুলিশ জানায়, মাদক চালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি টিম জিরোপয়েন্ট হতে রূপসা সেতুগামী টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনের সড়কে অভিযান চালায়। তখন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব সুরাজপুর মগপাড়া বিল এলাকার মোঃ রাকিব (২০) ও ঈদগাও থানা এলাকার বিলিজারপাড়া নাপিতখালি গ্রামের মোঃ মিজান ওরফে কামাল (২৮) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের মোঃ ইব্রাহিম মোল্লা (২৪) আটক হয়। তাদের হেফাজত থেকে ২০ টি নীল রঙের প্যাকেটে রক্ষিত ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। প্যাকেটগুলো তাদের পরিহিত প্যান্টের পকেটে লুকানো ছিল।

আদালতের এক কর্মকর্তা বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এরপর মহানগর হাকিম তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেছে- তারা কক্সবাজারের চকরিয়া এলাকা হতে ইয়াবার চালান নিয়ে প্রথমে সাতক্ষীরা যায়। সেখানকার মাদক কারবারীদের কাছে চালান পৌছে দিয়ে খুলনার কারবারীদের উদ্দেশ্যে ইয়াবা নিয়ে এসেছিল।

তিনি বলেন, উদ্ধার হওয়া ইয়াবার উৎস সম্পর্কে জানা, মাদক চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতার এবং তাদের হেফাজতে আরও মাদক দ্রব্য থাকলে সেগুলো উদ্ধারের চেষ্টায় আসামিদের সাত দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে রিমাÐ শুনানির জন্য দিন ধার্য হয় নি।

অপরদিকে, একই রাতে মহানগর ডিবি পুলিশের একটি টিম খালিশপুর থানাধীন জোড়াগেট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ মোৎ আবু জাফর শিদার (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে। সে ওই এলাকার বাসিন্দা। গোয়েন্দা পুলিশের অপর একটি টিম একই থানাধীন নয়াবাটি ক্রস রোড এলাকা হতে তেরখাদা উপজেলার কাগদি গ্রামের প্রসেনজিৎ মÐল (২৭) এবং খুলনা সদর থানাধীন হাজী মহসিন রোডের বাসিন্দা মোঃ আমিরুল ইসলাম (৩৫) কে ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে  আড়ংঘাটা থানাধীন রায়েরমহল খ্রিষ্টানপাড়া এলাকা হতে মোঃ মামুনুর রশিদ (৩৫) নামে আরেকজন দু’শ গ্রাম গাঁজাসহ পাকড়াও হয়। সে যশোরের বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের অধিবাসী। তাদেরকে গতকাল আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও আদালতের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে করোনা টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত ২২ হাজার নিবন্ধনকারী
Next Article খুলনায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪১, মৃত্যু ২ জনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?