By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীর মশিয়ালীতে খুন-জখম তিন আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > নগরীর মশিয়ালীতে খুন-জখম তিন আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে
Uncategorized

নগরীর মশিয়ালীতে খুন-জখম তিন আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে

Last updated: 2020/07/21 at 1:29 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকায় জাকারিয়া-জাফরিন-মিল্টন গ্রæপের সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত ও পাঁচ জন জখমের মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালত পৃথক মেয়াদে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। গ্রেফতার হয়েছে চার জন। তবে, নৃশংসতায় ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় নি।

মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের মহানগর কমিটি’র বহিষ্কৃত নেতা মোঃ জাফরিন শেখ (৩২), মোঃ জাহাঙ্গীর শেখ (৩৫) এবং মোঃ আরমান শেখ (২০) কে রোববার আদালতে সোপর্দের পর তদন্ত কর্মকর্তা ১০ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোঃ তরিকুল ইসলাম জাফরিনের আট দিন এবং অন্য দু’ আসামিকে সাত দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

আসামি জাফরিনকে যশোরের বাঘারপাড়া উপজেলা, জাহাঙ্গীরকে যশোরের অভয়নগরের নোয়াপাড়া এলাকা এবং আরমানকে ফুলতলা উপজেলা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। আরেক আসামি রহিম আকুঞ্জি (২২) কে বিকেএসপি বাইপাস এলাকা থেকে রোববার দুপুর আড়াইটার দিকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত সাইফুল ইসলামের পিতা শহিদুল শেখ শনিবার রাতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।

কেএমপি’র অতিঃ উপ-কমিশনার (সদর) কানাই লাল সরকার দৈনিক জন্মভূমিকে বলেন, তিন আসামির পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতার ও খুন-জখমে ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তদের কয়েকজন ওই এলাকার  একজনকে পুলিশে ধরিয়ে দেয়। এর কারণ জানতে গ্রামের কয়েকজন বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জাফরিনের বাড়ীর সামনে যায়। সেখানে জাকারিয়াসহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিল। কথা কাটা-কাটির এক পর্যায়ে জাফরিন এবং মিল্টন ঘর থেকে বন্দুক এনে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। গুলিবিদ্ধ মোঃ নজরুল ইসলাম (৬০) এবং গোলাম রসুল (৩০) কে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাইফুল ইসলাম (২২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গুলিতে জখম হওয়া পাঁচ জন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের খানজাহান আলী থানা কমিটি’র বহিস্কৃত সহ-প্রচার সম্পাদক শেখ জাকারিয়া হোসেন জাকার এবং তার ভাই বহিস্কৃত ছাত্রলীগ নেতা শেখ জাফরিন হাসান ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি শেখ মিল্টন হাসান বাহিনীর সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে গুলি চালিয়ে কয়েক জনকে হতাহত করে। ঘটনার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখ (৩৫) কে গণপিটুনি দিয়ে হত্যা করে। তাদের বাড়ি-ঘর ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।

করেস্পন্ডেন্ট July 20, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ব্রিটিশ স্বরাষ্টমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মঈনের মামলা
Next Article বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর শেখ মজনু’র ইন্তেকাল ঃ বিভিন্ন মহলের শোক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedযশোর

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
Uncategorized

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 months ago
Uncategorized

ফুলতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By জন্মভূমি ডেস্ক 3 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?