By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে দুই ভুয়া পুলিশ আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইলে দুই ভুয়া পুলিশ আটক
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে দুই ভুয়া পুলিশ আটক

Last updated: 2023/01/11 at 9:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 নড়াইল প্রতিনিধি : পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মদিনাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেলে তাদের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। আটক দুই প্রতারক হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার পারচন্দ্র দিঘলিয়া গ্রামের আকরাম মোল্যারছেলে তুহিন মোল্যা (৩৫) ও বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আড়োঢেকি গ্রামের এনায়েত শেখের ছেলে রিপন শেখ (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই প্রতারক নিজেদের পুলিশের উপ পরিদর্শক পরিচয় দেন। পুলিশের পোশাক ও ব্যবহৃত মোটরসাইকেলে পুলিশ স্টিকার দেখিয়ে চাকরি প্রত্যাশীদের বিশ্বাস অর্জন করেন। সরল বিশ্বাসে লোহাগড়া উপজেলার বসুপটি গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের ছেলে ইয়াসিন তার ছোট ভাই ইয়াকুব আলীর পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য ওই প্রতারকদের শরণাপন্ন হয়। এর ধারাবাহকিতায় ২০২১ সালের ডিসেম্বরে ১০ লাখ টাকা চুক্তিতে ৩ তিন লাখ ১০ হাজার টাকা অগ্রীম নেন প্রতারক চক্রের সদস্যরা। কিন্তু গত নিয়োগ প্রক্রিয়ায় ইয়াসিনের ভাইয়ের চাকরি না হওয়ায় তারা টাকা ফেরত চাইলে প্রতারক চক্রটি টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করে সময়ক্ষেপণ করেন। এদিকে চলতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগে চাকরির নিশ্চয়তা দিয়ে ভুক্তভোগী পরিবারের কাছে আরও এক লাখ টাকা দাবি করেন ওই প্রতারক চক্র। গত সোমবার (৯ জানুয়ারি) রাতে ইয়াসিনের কাছে নগদ এক লাখ টাকা নিতে এলে কৌশলে প্রতারক চক্রের সদস্যদের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতির বাড়িতে নিয়ে যান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিয়ে তাদের ধরিয়ে দেয় স্থানীয় জনতা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, স্থানীয় জনতা পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে থানায় খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন। এসময় তাদের থেকে পুলিশের সরকারি ক্যানভাস-স্যু ও পুলিশ স্টিকার সম্বলিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে অপদ্রব্য মিশ্রিত ৩০ মণ চিংড়ি জব্দ
Next Article শ্যামনগরে ডেকোরেটর ঘরে আগ্নিকান্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?