By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে স্ত্রীর দাবিতে কলেজের অধ্যক্ষ’র অফিসে এক নারী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে স্ত্রীর দাবিতে কলেজের অধ্যক্ষ’র অফিসে এক নারী
নড়াইল

নড়াইলে স্ত্রীর দাবিতে কলেজের অধ্যক্ষ’র অফিসে এক নারী

Last updated: 2023/01/28 at 5:02 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ফারুক হোসেনের বিরুদ্ধে এক স্ত্রীর সাথে প্রতারণা করে অন্য স্ত্রী নিয়ে সংসার করার অভিযোগ উঠেছে। আরেকটি বিয়ের খবর জানার পর তার প্রতারিত স্ত্রী লাভলী বেগম নিজের অধিকার ও স্ত্রীর মর্যাদা ফিরে পেতে দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। গত বুধবার দুপুরে স্বজনদের নিয়ে তিনি অধ্যক্ষের দপ্তরে হাজির হন। পরবর্তীতে কলেজের শিক্ষকদের চাপে তিনি চলে যেতে বাধ্য হন।

ভুক্তভোগি লাভলী ও তার পরিবার সূত্রে জানা যায়, মো: ফারুক হোসেন খুলনার দিঘলিয়া থানার দেয়াড়া গ্রামে মৃত ইবরাহিম বিশ্বাসের বাড়ি লজিং থেকে খুলনা বিএল কলেজে পড়তেন। বিএল কলেজে ছাত্রশিবিরের রাজনীতি করতেন তিনি। এক সময় ফারুক হোসেন দেয়াড়া গ্রামের ইবরাহিমের মেয়ে কে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেন। সে মোতাবেক ১৯৯৮ সালের ১০ মে ফারুকের সাথে পারিবারিকভাবে দেয়াড়া গ্রামের ইবরাহিম বিশ্বাসের মেয়ে লাভলী বেগমের রেজিষ্ট্রী বিয়ে হয়। বিয়ের পর ফারুক শ্বশুর বাড়িতেই থেকে শ্বশুর বাড়ির টাকায় লেখাপড়া শেষ করেন। বাড়িতে পরে নিয়ে যাবেন বলে লাভলীকে বাবার বাড়িতে রেখে সংসার করতে থাকেন। চাকুরী পাওয়ার পরও ফারুক নানা কৌশলে লাভলীকে বাড়িতে নিয়ে আসেনি। একাধিকবার লাভলী সন্তান ধারন করেছে,কিন্তু ফারুক গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করেছে। নানা অজুহাতে লাভলীর মায়ের নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রায় ৬ মাস আগে লাভলীর মাতা মারা যাওয়ার পর অধ্যক্ষ ফারুক দেয়াড়া যাওয়া একেবারে বন্ধ করে দেন। সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন অধ্যক্ষ ফারুক হোসেন এর আরোও একটি স্ত্রী রয়েছে।

লাভলী বেগমের ভাবি দিঘলিয়া ইউপি সদস্য রিনা পারভিন বলেন উভয় পরিবারের সম্মতিতে ফারুকের সাথে লাভলীর বিয়ে হয়। রেজিষ্ট্রী কাবিন রয়েছে। তাদের এলাকার সব মানুষ এ বিয়ের কথা জানে। এলাকার সবাই ফারুককে তাদের এলাকার জামাই হিসেবে চেনে। ফারুক সুকৌশলে লাভলীর সাথে প্রতারনা করছে। লাভলীকে মর্যাদা দিয়ে বাড়িতে না নিলে মামলা করবেন বলে জানান। লাভলী বেগম কান্নাজাড়িত কণ্ঠে বলেন,ফারুক তার জীবন নষ্ট করে দিয়ে অন্য স্ত্রী নিয়ে সুখ শান্তি করছে। তার বিচার আল্লাহ করবেন।

অধ্যক্ষ ফারুক বলেন লোভের বশবর্তী হয়ে ওই নারী তাকে স্বামী হিসেবে দাবি করছেন। তাকে সামাজিক ভাবে হেয় করার জন্য ফাঁসানো হচ্ছে। তাছাড়া তার স্ত্রী সরকারি কলেজের শিক্ষক বলে জানান অধ্যক্ষ ফারুক।

করেস্পন্ডেন্ট January 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদা বিআরবি আজগড়া স্কুলে নিয়োগ নিয়ে অভিযোগ
Next Article খুবিতে সামাজিক বিজ্ঞান ইস্যুতে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
চুয়াডাঙ্গা

জীবননগরে সেনা হেফাজতে মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ৯৬ ইটভাটায় পুড়ছে কাঠ, উজাড় হচ্ছে বন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 21 hours ago
নড়াইল

নড়াইলের হিজলডাঙ্গা মেলায় মানুষের ঢল

By জন্মভূমি ডেস্ক 2 days ago
নড়াইল

নড়াইলে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যাচেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?