By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন করোনা রোগীর অর্ধেকই গ্রামের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নতুন করোনা রোগীর অর্ধেকই গ্রামের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন করোনা রোগীর অর্ধেকই গ্রামের

Last updated: 2021/07/06 at 12:18 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

জন্মভূমি ডেস্ক
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত একদিনে মৃত্যু ও শনাক্তে এটিই সর্বোচ্চ রেকর্ড। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪২৫০, ময়মনসিংহে ৩৮৯, চট্টগ্রামে ১৩৬৭, রাজশাহীতে ১১২৩, রংপুরে ৬৭৬, খুলনায় ১৪৭০, বরিশালে ৪৩৬, সিলেটে ২৫৩ জন রয়েছেন।
এছাড়া মৃত্যু ১৬৪ জনের মধ্যে ১০৯ জন পুরুষ এবং ৫৫ জন নারী। এর মধ্যে খুলনায় ৫৫, ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ২২৯ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৭৮৫ জন এবং নারী ৪ হাজার ৪৪৪ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৩ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭, ৪১ থেকে ৫০ বছরের ১৮, ৩১ থেকে ৪০ বছরের ১২ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
॥ নতুন করোনা রোগীর অর্ধেকই গ্রামের ॥
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দেশের নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে অর্ধেকই গ্রামের।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যের ডিজি বলেন, রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বেশি কথা বলেছি। তাঁরা বলেছেন, রোগীর অধিকাংশের বেশি গ্রামের।
তিনি আরো বলেন, এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না।
মহাপরিচালক আরো বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 6, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : সেতুমন্ত্রী
Next Article মালদ্বীপ থেকে দেশে ফিরেছে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?