By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের ওপর বেআইনি চাপ থাকবে না: সিইসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের ওপর বেআইনি চাপ থাকবে না: সিইসি
জাতীয়

নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের ওপর বেআইনি চাপ থাকবে না: সিইসি

Last updated: 2025/09/27 at 3:40 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন আয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের প্রতি ইসি’র কোনো বেআইনি নির্দেশনা কিংবা চাপ থাকবে না।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা, থানা ও সমমানের নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা। আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বক্তারা।
তিনি বলেন, এদেশে কাজ করা খুব চ্যালেঞ্জের কারণ পদে পদে স্বার্থান্বেষী মহলের প্রভাব। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ঐতিহাসিক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার সম্পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের প্রতি। নিরপেক্ষতা নিয়ে কাজ করা আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের প্রতি ইসির কোনো বেআইনি নির্দেশনা কিংবা চাপ থাকবে না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন কমিশন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিবিড়ভাবে খেয়াল করেন, দশ মাস ১০ দিনের এই কমিশন শক্ত সমর্থ মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কাজেই এই কমিশনের মেরুদণ্ড যদি শক্ত না হয়, কোনো কমিশনের মেরুদণ্ড কেমন হবে আমি জানি না। কমিশন কারো প্রতি অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে কাজ করে নাই, করবে না।
মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভার অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, অনেকেই বলছেন ৭০ শতাংশের মতো ভোট পড়তে পারে।
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, জেন্ডারবান্ধব নির্বাচন করব। নারীদের আমরা গুরুত্ব দেব। কেননা, ওই একদিনই কেবল নারীরা বিশেষ গুরুত্ব পায়। সমান অধিকার পায়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল, পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

জন্মভূমি ডেস্ক September 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
Next Article প্রকৃতিকে রক্ষা করলে পর্যটকদের জন্য বাংলাদেশ হবে আরও আকর্ষণীয় : পরিবেশ উপদেষ্টা
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

By Tanvir 2 hours ago
জাতীয়

উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?