By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিষেধাজ্ঞায় র‍্যাবের নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা হবে না: ডিজি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নিষেধাজ্ঞায় র‍্যাবের নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা হবে না: ডিজি
জাতীয়

নিষেধাজ্ঞায় র‍্যাবের নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা হবে না: ডিজি

Last updated: 2023/03/02 at 4:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে র‍্যাবের দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না, র‍্যাবের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। এমনটি জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

 

বুধবার (২ মার্চ) সকা‌লে ধানম‌ন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় র‍্যাব ডিজি বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা জানা‌তে যান।

নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে দায়িত্ব পালনে র‍্যাবের কোনো সমস্যা হবে কি না- এমন প্রশ্নে ডিজি বলেন, নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না। আমাদের যে কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিয়ে কিছু-কিছু প্রশ্ন জানতে চেয়েছে। আমরা প্রমাণসহ জবাব দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই।

তিনি বলেন, আপনারা জানেন, র‍্যাব ইচ্ছা করলে যেকোনো কাজ করতে পারে না। আমাদের কিছু বিধি আছে। আমরা তার মধ্যে থেকেই কাজ করি। র‍্যাব জবাবদিহির বাইরে না, আমরা ঘটনার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তরকে অবহিত করি।

তিনি আরও বলেন, র‍্যাবের কোনো সদস্য বিন্দুমাত্র কোনো ভুল করলে নজির নেই যে, কেউ সেখান থেকে রেহাই পেয়েছে। যে অপরাধ করেছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে না, মানবিক বিষয়গুলো নিয়েও কাজ করে।

র‍্যাব ডিজি বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি। র‍্যাব সবসময় মানবাধিকারকে সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে, এটিই নতুন পরিকল্পনা।

তিনি বলেন, যখন নির্বাচন হয়, আইনশৃঙ্খলা বাহিনী তখন নির্বাচন কমিশনের আওতায় থাকে। সামনে যে নির্বাচন, তাতে সব দল অংশ নেবে। নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরাপদ হয়, সেই মূল দায়িত্ব আমরা পালন করব।

নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা আছে। তারা যেসব বিষয়ে জানতে চেয়েছিল সেগুলোর অনেক কিছু ফেক (ভুয়া) ছিল, তাদেরকে মিসগাইড করা হয়েছে। আমরা সাক্ষ্য-প্রমাণ যতকিছু দিয়েছি, তারা সন্তুষ্ট।

তিনি আরও বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়েছিল, তারা এখন র‍্যাবের ভূয়সী প্রশংসা করছে। দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেকে জীবন দিয়েছেন।

আদালত থেকে দুই জঙ্গি সদস্য ছিনতাই প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকে এককভাবে বলি না, পুলিশের সঙ্গে সবার একটি সমন্বয় থাকার কথা ছিল। সেখানে সমন্বয়ের কোথাও অভাব ছিল।

তিনি বলেন, সেখানে যেভাবে লোক থাকার কথা ছিল, কিংবা যখন তারা রওনা করেছে, তখন যে তথ্য জানানোর কথা ছিল, সেই জায়গাগুলোতে কোথাও অভাব ছিল, যার কারণে এমনটা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শব্দদূষণ রোধে ১৪ সুপারিশ
Next Article বৃত্তির সংশোধিত ফল: কেউ পেলো, কেউ হারালো
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

By Tanvir 5 hours ago
জাতীয়

উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?