By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইল ডিসি অফিসের কর্মচারীর বিরূদ্ধে প্রতারণার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > নড়াইল ডিসি অফিসের কর্মচারীর বিরূদ্ধে প্রতারণার অভিযোগ
Uncategorized

নড়াইল ডিসি অফিসের কর্মচারীর বিরূদ্ধে প্রতারণার অভিযোগ

Last updated: 2021/03/02 at 12:31 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের এলও শাখার প্রধান সহকারি তরফদার জান্নাতুল ইসলামের বিরূদ্ধে সরকারি জমি বিক্রি ও প্রতারণার অভিযোগ উঠেছে। তার বিরূদ্ধে এসব অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে তরফদার রজিবুল ইসলাম। লিখিত অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা গেছে, তুলারামপুর মৌজার এসএ ২০৫৮ দাগের ১একর ৬৪ শতক হতে ৩৮ শতক জমি দীর্ঘ ৩০ বছর আগে তুলারামপুর গ্রামের তরফদার আবুল কালাম আজাদের কাছে বিক্রি করেন। দখল বুঝে দিলেও অদ্যাবধি রেজিষ্ট্রি করে দেননি। বছরের পর বছর নানা অজুহাতে ঘোরাচ্ছেন। তরফদার জান্নাত আপন চাচাতো ভাই হওয়ায় তরফদার আবুল কালাম আজাদ সরল বিশ্বাসে অপেক্ষা করেই চলেছেন।
সম্প্রতি সড়ক বিভাগ ওই জায়গায় উন্নয়নমুলক কার্যক্রম শুরু করলে তরফদার আবুল কালাম আজাদ জানতে পারেন তার কাছে বিক্রি করা ওই ৩৮ শতক জায়গা অনেক আগেই সড়ক বিভাগ কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে জান্নাতুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি আবুল কালাম আজাদ ও তার ছেলে রজিবুল ইসলামকে হুমকি দিয়ে বলেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রভাবশালী কর্মকর্তা। বেশি বাড়াবাড়ি করলে অনেক ক্ষতি হয়ে যাবে। তদুপরি একই দাগের অবশিষ্ট জমিতে না দাবি দিয়ে ভাইপো ভাইঝির নামে নাম পত্তন করে ভোগদখল করছেন। ক্ষতিগ্রস্থ আবুল কালাম আজাদ বলেন শুধুমাত্র তাদের জমি না দেয়ার জন্যই এ কৌশল করেছেন। তার কাছে অধিগ্রহণকৃত সরকারি জমি বিক্রি করে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি নিউজ করলে মামলা করার হুমকি দিয়ে বলেন, সব ষড়যন্ত্রমুলক অভিযোগ।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় প্রথম স্ত্রীকে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে থানায় মামলা স্বামী শ্বাশুড়ী আটক
Next Article নিবন্ধন ৪৫ লাখ, টিকা নিয়েছেন সাড়ে ৩৩ লাখ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 12 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 13 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 14 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?