By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পদ্মা সেতুর কাজ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > পদ্মা সেতুর কাজ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী
অর্থনীতিজাতীয়

পদ্মা সেতুর কাজ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী

Last updated: 2020/08/27 at 9:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নির্মাণকাজ ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রকল্পটি বাস্তবায়ন হতে ২০২২ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

পদ্মা সেতুর নির্মাণকাজ কবে কাজ শেষ হবে এ বিষয় সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২২ সাল পর্যন্ত লাগবে। ২০২২ সাল পর্যন্ত সময় বাড়িয়েছি।

অর্থমন্ত্রী বলেন, আমার জানামতে ২০২১ সালে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলা হয়েছিল। সেভাবেই কাজটি এগোচ্ছিল, কাজটি সুন্দরভাবে চলছিল। আমাদের ধারণায় ছিল ২০২১ সালের মাঝে এই কাজ শেষ হবে। কিন্তু করোনাভাইরাসের কারণে সময় বেশি লাগছে।

অর্থমন্ত্রী জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে। প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার ৫৫১ টাকা।

এর আগেও দুই দফা পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার মেয়াদ বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ব্যয় বেড়েছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। সময় বাড়িয়ে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। নদীশাসনসহ বিভিন্ন কার্যক্রম কাঙ্খিত হারে বাস্তবায়ন না হওয়ায় সময়সীমা আবার বাড়িয়ে করা হয় ২০২১ সালের জুন মাস। যদিও চীনের ঠিকাদারেরা আগেই বলে দিয়েছিলেন যে, ২০২২ সালের আগে কাজ শেষ করা যাবে না। এদিকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত¡াবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

গত ২৩ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 27, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতীয় কবির ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
Next Article ছয় দফা বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 10 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 10 hours ago
জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?