By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ
Uncategorized

পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

Last updated: 2024/11/20 at 5:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খুলনার পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত, স্বেচ্ছাচারিতা এবং অস্বাভাবিক আচারনসহ নানা অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। জানা গেছে, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ভৈরবী রানী রায় চলতি বছরের ৭ মে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মাসে এক দিন করে স্কুলে আসেন। এরপর বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে খারাপ আচারন, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেন না। শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষক, তিনি না থাকলে আমরা অসহায়। এসকল ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা ক্ষোভের সৃষ্ঠি হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০ টার দিকে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয়ের সকল অফিস, শ্রেনিকক্ষ ও প্রধান ফটক তালাবদ্ধ করে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মেইন সড়ক অবরোধ করে অবস্থান নেয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। খবর পেয়ে বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে আসেন। এসময় তিনি শিক্ষার্থী ঋতু, অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব সকল বিষয়টি তুলে ধরেন। সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, সমস্যা ছিল প্রয়োগে : বদিউল আলম
Next Article বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের নিরপেক্ষ কাজ করতে হবে: আজিজুল বারী হেলাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 18 minutes ago
আন্তর্জাতিক

রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত হয়েছেন ২০২৫ সালে

By Online Desk 20 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মশার উপদ্রব, মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 22 hours ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?