By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Last updated: 2024/02/05 at 7:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা’রা বলেছেন, প্রতি বছর দেশের মোট চাহিদার ৯০ ভাগ ভোজ্য তেল আমদানি করতে হয়। এতে প্রতি বছর ওই আমদানি ব্যয়ের টাকায় বছর একটি করে পদ্মা সেতু নির্মাণ সম্ভব। এছাড়া সয়াবিনের নামে আমদানি করা হয় পাম্প ওয়েল। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তেলের আমদানি কমাতে এবং উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে লবণ সহিষ্ণু ফসল ও তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার সহায়তা দিচ্ছে। সরকার ৪ বছরে তেলের উৎপাদন ৪০ ভাগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। কৃষকের আয় বাড়াতে এবং দেশের চাহিদা মেটাতে এক জমিতে দুই থেকে তিন ফসল রুপান্তর করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, বিনা সরিষা-৯ একটি উচ্চ ফলনশীল স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষা ফসল এর উৎপাদন খরচ অনেক কম ৬ থেকে ৮ ডিএস পারমিটার লবণাক্ততায় চাষ করা যায়। ৫ দিন পানিতে তলিয়ে থাকলেও স্বাভাবিক উৎপাদন হয়। বিনা চাষে এবং দেরিতে (১৫ ডিসেম্বর) চাষ করা যায় এবং এর উৎপাদিত সরিষা বীজ হিসেবে ব্যবহার করা যায়। বক্তারা উপকূলীয় অঞ্চলের চিংড়ী ঘেরের লবণাক্ত জমিতে বাড়তি ফসল হিসেবে বিনা সরিষা-৯ চাষ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। সোমবার সকালে পাইকগাছা উপজেলার হিতামপুরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষার জাত বিনা সরিষা-৯ এর সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, খুবি’র শিক্ষক ও বিনা’র গবেষকরা এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছার সহযোগীতায় রাজস্ব অর্থায়নে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা উপকেন্দ্র এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার জাহান, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণ সাধু। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস রায়, কমলেশ দাশ, রুবাইয়া খাতুন, নাহিদ মল্লিক, তাপস সরকার, শামীম আফজাল ও কৃষক মোঃ হারুন । অনুষ্ঠান শেষে কর্মকর্তা’রা কৃষক হারুন এর বিনা সরিষা-৯ এর ক্ষেত পরিদর্শন করেন। উল্লেখ্য, কৃষক হারুন এবছর প্রথম বারের মত তার চিংড়ী ঘেরের ৭০ বিঘা লবণাক্ত জমিতে বিনা-৯ জাতের সরিষা চাষ করেছে। কোন চাষ ছাড়াই তার সরিষার বাম্পার ফলন হয়েছে। সম্ভবনার এ খবর মিডিয়ার মাধ্যমে ছড়িয়া পড়ায় এলাকার অন্যান্য কৃষকরা এ ধরণের চাষাবাদে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Next Article তালায় বাল্যবিবাহ দায়ে মেয়ের পিতাকে জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?