By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় সবুজের মাঝে সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় সবুজের মাঝে সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় সবুজের মাঝে সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ

Last updated: 2025/02/05 at 4:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে গ্রামাঞ্চলে সজনে গাছের ডালে ডালে ভরে গেছে সাদা ফুল। সাদা ফুলের চারিপাশে মৌমাছির গুনগুন গান গাইতেও দেখা যাচ্ছে।মাঘ-ফাল্গুন মাস জুড়ে সজনে গাছে ফুল আসার মৌসুম। চৈত্র মাসে ফুল থেকে হয় সবুজ ডগা, আর এই ডগা কিছুদিন পরে সজনে রূপান্তরিত হয়।
সকল বয়সের লোকের কাছে খাদ্য হিসেবে সুস্বাদু,ও বেশ প্রিয় সবজি। বৈশাখের গরমে মাছের সাথে সহজের তরকারি ও ডাল সজনের সুস্বাদু তরকারি সব সব ধরনের লোকের কাছে প্রিয় খাবার।সজনের তরকারি যেমন সুস্বাদু ও তেমনি ওষুধি গুণসম্পন্ন। পুষ্টিবিদদের মতে,সজনেতে আ্যানিমিয়া, জয়েন্ট পেইন, ক্যান্সার, ডায়াবেটিস, ডায়রিয়া, হার্ড, ব্লাডপেসার, কিডনিতে পাথর ধ্বংস, মায়ের দুধ বৃদ্ধি করাসহ বিভিন্ন ঔষুধি গুণাগুণ সহ আছে প্রায় ৩০০ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা। সজনের বাকল, শিকড়, ফুল-ফল, পাতা, বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ আছে। পুষ্টিসমৃদ্ধ এবং মৌসুমি সবজির মধ্যে সজনে অন্যতম। যা দেশের সব গ্রামাঞ্চলে পাওয়া যায়।
পাইকগাছা উপজেলার পৌরসভা সহ ইউনিয়ন ঘুরে দেখা গেছে, এই এলাকায় প্রচুর সজনের গাছ রয়েছে। শীতের মৌসুম কাটিয়ে এখন ফুলে ফুলে ভরে গেছে সজনে গাছ। যত্নে নয় তবে রাস্তার পাশে, বাড়ির আঙিনায় এবং পুকুরের আশেপাশে, অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা গাছে, বাতাসে দোল দিচ্ছে সজনে ফুল। অবহেলায় বেড়ে উঠলেও কিছুদিন পরই বেশ কদর বাড়বে। একটি সজনে গাছ থেকে গাছের মালিক কয়েক মণ সজনে সংগ্রহ করবে গাছ থেকে। নিজেরা খেয়ে এবং আত্মীয়-স্বজনদের দিয়েও অনেক অর্থ উপার্জন করবে এই গাছ থেকে। এই গাছের উৎপাদন খরচ নেই বললেও চলে, প্রতিবছর গাছ থেকে সজনে সংগ্রহ করার পরে, ডাল কেটে দেওয়া হয়, আরে ডাল বিভিন্ন জায়গায় রোপন করেই সজনে গাছের রূপান্তরিত করা হয়। অধিক লাভজনক। বাজারে ব্যাপক চাহিদাও আছে। চাঁদখালী ইউনিয়নের কৃষক কুদ্দুস গাজী বলেন, হাট-বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন সবজি। সজনে বহু গুণে ভরা, সুস্বাদু সবজি। উৎপাদন খরচ নেই, বললেই চলে অধিক লাভজনক প্রথমে দামটা ১২০ টাকা কেজিতে বিক্রি হলেও কমতে কমতে ২০ টাকা কেজিতে নেমে আসে। শুধু গ্রামেরই মানুষের কাছেই নয়, শহরের মানুষের কাছেও সজনে ডাটার ব্যাপক কদর রয়েছে।শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী বলেন সজনে একটি গুরুত্বপূর্ণ ওষুধে গুণসম্পন্ন সবজি ,ও এর পাতাও খুব উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় আবার আবহাওয়া পরিবর্তনের সময় ভাইরাসজনিত অসুখকে দূরে রাখে সজনে। প্রচুর ফসফরাস থাকায় হাড়ের জোর বাড়াতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ও রক্তাল্পতা কমাতে সজনে বিশেষ ভূমিকা পালন করে। হার্টের অসুখ দূরে ঠেকাতেও এই সবজি কার্যকর। জলবসন্ত রোগ ঠেকাতে সজনে খুবই কার্যকর। সজনে একটি পরিবেশবান্ধব ও ঔষধিগুনসম্পন্ন আশঁজাতীয় সবজি। সজনেকে বলা হয় মিরাকল ট্রি। এর পাতা, ফুল, ফল সবই খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট আছে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই উপজেলায় আনুমানিক ১৬০ থেকে ১৭০ হেক্টর জমিতে সজনে চাষ হয়, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে কমবেশি সজনে চাষ হয়, তবে দেলুটি, গড়ুইখালী ও চাঁদখালি ইউনিয়নে বেশি গাছ থাকার কারণে এই এলাকা গুলোতে বেশি সজনে উৎপাদন হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় ভ্যানচালকে হত্যার ঘটনায় আটক ২
Next Article লোহাগড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৫
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 12 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?