By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাওনা টাকা চাওয়ায় ঢাবিতে ক্যানটিন মালিকের দাড়ি ছিঁড়ল ছাত্রলীগ নেতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পাওনা টাকা চাওয়ায় ঢাবিতে ক্যানটিন মালিকের দাড়ি ছিঁড়ল ছাত্রলীগ নেতা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পাওনা টাকা চাওয়ায় ঢাবিতে ক্যানটিন মালিকের দাড়ি ছিঁড়ল ছাত্রলীগ নেতা

Last updated: 2024/02/12 at 6:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিনের পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ সময় ক্যান্টিন মালিকের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সূর্যসেন হল ক্যান্টিনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হল ক্যান্টিন মালিক ফাহিম হোসেন হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত আরাফাত হোসাইন অভি সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।

ভুক্তভোগী ক্যান্টিন মালিক ফাহিম হোসেন বলেন, অভি ভাই গত পরশু (শনিবার) ক্যান্টিনে খাবার নিয়ে যায়। তখন আমি তাকে আগের পাওনা টাকা দেওয়ার বিষয়ে বলি। তখন তিনি কিছু না বলে খাবার নিয়ে যান। পরে গতকাল (রবিবার) তিনি আর আসেনি। আজ সোমবার যখন আবার দুপুরে খাবার নিতে আসেন তখন আমি ভাইকে পাওনা টাকার ব্যাপারে বলি। পরে তিনি আজকের খাবারের টাকাও বাকি খাতায় লিখে রাখতে বললে আমি ম্যানেজারকে দিয়ে লিখে রাখি।

ফাহিম বলেন, এর ঠিক দুই মিনিট পরেই তিনি আবার এসে আমাকে ক্যাশ কাউন্টার থেকে ডেকে নিয়ে কার সঙ্গে কীভাবে আচরণ করতে হয় জিজ্ঞেস করেন। আমি বলি, ভাই আমি তো আপনার কাছে শুধু বাকি টাকা চেয়েছি, আর কিছু না। এ সময় তিনি আমার দাড়ি টান দিয়ে ছিঁড়ে ফেলেন এবং আমাকে চড়, কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। তার সঙ্গে অন্যরা তাকে আটকে রাখতে চেষ্টা করলেও তিনি আমাকে মারতে থাকেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। আমাকে কোনো কারণ ছাড়া মারা হয়েছে। এখন আমি অভিযোগপত্র রেডি করে প্রভোস্ট স্যারের কাছে লিখিত অভিযোগ করবো।

অভিযোগের বিষয়ে আরাফাত হোসাইন অভি বলেন, ‘আমি দুপুরে খাবার খেতে গেলে ক্যান্টিন মালিক বকেয়া টাকা চায়। তখন আমি বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে জানাই। পরে আমি সেখান থেকে বের হওয়ার সময় তিনি ম্যানেজারকে বললেন আমাকে যেন নেক্সট টাইম খাবার না দেন। এটা শুনে আমি ক্যান্টিন মালিককে বললাম আপনি এটা কেমন কথা বললেন? একজনের সমস্যা তো থাকতেই পারে। এরপর হঠাৎ করে তিনি আমাকে ধাক্কা মারেন, আমিও তার কলার টেনে ধরি। তারপর ধাক্কাধাক্কির মধ্যে তার দাড়িতে আমার হাত লেগে ছিঁড়ে যায়। কিন্তু আমি তাকে মারিনি।’

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘আমি ঘটনা শুনেছি। আমরা এসব বিষয়ে কাউকে কোনো ছাড় দেবো না। সে যত বড় নেতাই হোক সেটা দেখার বিষয় না। আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বলেন, অভিযোগ পেয়েছি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রামপালে প্রতিপক্ষের হামলায় আহত ৩
Next Article পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের সাক্ষাৎ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 8 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?