By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফলনে নয়, দামে খুশি তালার পাটচাষী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > তাজা খবর > ফলনে নয়, দামে খুশি তালার পাটচাষী
তাজা খবর

ফলনে নয়, দামে খুশি তালার পাটচাষী

Last updated: 2020/09/13 at 12:43 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

তালা উপজেলায় এ বছর পাটের বাম্পার ফলন না হলেও দামে বিজয় খুশি কৃষক। সময় মতো খাল বিল ডোবায় পানি থাকায় কৃষকের পাট পচাতে বেগ পেতে হয়নি। চাষাবাদের শুরুতেই এ বছর প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষকের ক্ষেতের পাট তেমন ভাল হয়নি। এদিকে অনেকেই আবার পাটের ক্ষতি পুষিয়ে নিতে আগাম পাট কেটে একই জমিতে আমনের চাষ করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তালা উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২হাজার ৮শত ৫০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২ হাজার ৮শত ৫০ হেক্টর জমিতে। পাট উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ১২০ বেল।

চাষীরা জানান, এবছর অধিকাংশ জমিতে আবাদ করা হয়েছে তোষা জাতের পাট। পাটের উচ্চতা অন্য বছরের তুলনায় অনেক কম।

তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের আমতলাডাঙ্গা গ্রামের পাট চাষী শহীদুল গাজী জানান, তিনি ছোট বেলা থেকেই চাষ কাজ করে আসছেন। এবছর সে ৪ বিঘা জমিতে পাটের চাষ করেছেন। পাটক্ষেতে চার বার ভু-গর্ভস্থ পানির সেচও দিয়ে পাট চাষ করেছেন। আগাম পাট কেটে সে জমিতে ধান চাষ করেছেন। তিনি আরও বলেন, গত বছর তার ক্ষেতের পাট ১০ থেকে ১২ হাত পর্যন্ত লম্বা হয় কিন্তু এবছর ৭ থেকে ৮ হাত লম্বা হয়েছে। দাম ভাল হওয়াতে বেজায় খুশি তিনি। জুজখোলা গ্রামের পাট চাষী হাবিুর রহমান জানান পাটের দামের সাথে সাথে পাটকাঠির দাম পাওয়ায় ক্ষতি কিছুটা লাঘব হয়েছে।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, গত বছর চাষীরা মনপ্রতি ১৪০০ থেকে ১৫০০ টাকা করে পাট বিক্রি করলেও চলতি বছর সেই পাটের দাম বেড়ে ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যে কারণে কৃষকরা বেশ খুশি।

সাতক্ষীরা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ বলেন, প্রাকৃতিক কারণে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর জেলায় গত বছরের তুলনায় শতকরা ৩ ভাগ জমিতে পাট চাষ করা হয়েছিল। কিন্তু আম্পান ও অতি বৃষ্টির কারণে পাট চাষ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এ জেলায় খুব ভাল মানের পাট চাষ হয়ে থাকে। পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনার কারণে পাটের ব্যহার্য্য জিনিষ পত্রের প্রতি মানুষের চাহিদা বেড়ে যাওয়ায় পাটের দাম বেশি বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, সঠিকভাবে পরিচর্যা করলে জেলার প্রতি হেক্টরে তিন থেকে সাড়ে তিন টন পর্যন্ত পাট উৎপাদন সম্ভব। এছাড়া গত বছরের তুলনায় এ বছর পাটের দাম মনপ্রতি প্রায় ১ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

করেস্পন্ডেন্ট September 13, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণ বৈধ কমিটির
Next Article অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সি আর দত্ত ছিলেন অকুতোভয় সৈনিক : কামরুজ্জামান টুকু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?