By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফিলিপাইন কালো জাতের আখ চাষে কৃষক দম্পত্তির সাফল্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফিলিপাইন কালো জাতের আখ চাষে কৃষক দম্পত্তির সাফল্য
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফিলিপাইন কালো জাতের আখ চাষে কৃষক দম্পত্তির সাফল্য

Last updated: 2025/01/30 at 3:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামে এক কৃষক দম্পত্তি দেশী আখের বিকল্প হিসেবে উন্নত ফিলিপাইন কালো জাতের আখ (ব্লক সুগার কেইন) বাণিজ্যিকভাবে চাষ করে বাজিমাত করেছেন। এ কৃষক জুটির (স্বামী-স্ত্রী) সফলতায় আশে পাশের চাষীদের মধ্যেও আগ্রহ বাড়ছে ফিলিপাইন কালো জাতের আখ চাষে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আখের খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সোমা বেগম। গড়ে ১৪ থেকে ১৭ ফুট লম্বা কালো জাতের আখ হেলে পড়েছে খেতের মধ্যে। পার্শ¦বর্তী দুই কৃষক এসেছেন খেত দেখতে। খেতের সমস্ত আখ পাইকারী দামে কিনে নিতে ব্যবসায়িরাও আসছে সেখানে।

পাইকারী ব্যবসায়ি রমজান আলী শেখ জানান, এ জাতের আখের কান্ড নরম, অধিক রস ও মিষ্টি বেশি হওয়ায় সব বয়সী ক্রেতাদের মধ্যে রয়েছে ব্যাপক চাহিদা। এজন্য তিনি দেশী আখের পরিবর্তে ফিলিপাইন জাতের কালো আখ কিনতে আগ্রীহী হয়েছেন।

কৃষক জাহাঙ্গীর আলম জানান, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি ১৫ শতক জমিতে এই আখ চাষ করেছেন। এতে তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। কৃষি বিভাগ থেকে এক হাজার আখের চারা (কাটিং) দিয়েছিল। বৈরি আবহাওয়ায় কিছু চারা নষ্ট হলেও তা থেকে প্রায় সাড়ে তিন হাজার আখ হয়েছে। গড়ে প্রতিটি আখ তিনি ৫০ টাকায় বিক্রি করবেন বলে জানান। সে হিসেবে তার খেতের আখের দাম ১ লাখ ৭৫ হাজার টাকা। তিনি জানান, একবার এ চারা রোপণ করলে পরবর্তী ৩ বছর আর নতুন করে কাটিং রোপণ করার প্রয়োজন হবে না। কেটে ফেলা আখের গোড়া থেকেই নতুন করে আখের চারা গজিয়ে উঠে এবং তার থেকে পরবর্তী বছরে আবারও ফলন পাওয়া যায়। স্বল্প অর্থ ব্যায়ে এমন লাভ সাধারণত অন্য ফসলে খুব একটা হয় না।

কৃষক জাহাঙ্গীর আলম স্ত্রী কিষাণী সোমা বেগম জানান, আখে সাধারণত ডগা-কান্ড চোষা মাজরা পোকা, উইপোকা, লাল পচা রোগ হয়ে থাকে। কিন্তু ফিলিপাইন কালো আখে এ সকল রোগ খুব একটা দেখা যায় না। সাধারণ আখ ১২ থেকে ১৫ মাসে পরিপক্ক হলেও কালো আখ ৮-৯ মাসে পরিপক্ক হয়। ফলে সময় ও খরচ দুটোই কম লাগে। এছাড়া আখ খেতের ফাঁকে ফাঁকে লাল শাক, মরিচ ইত্যাদি সমন্বিতভাবে চাষ করা যায়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা জানান, কৃষি বিভাগ থেকে কৃষককে সকল প্রকার সহযোগিতা করা হয়। এছাড়া তাদের পরামর্শ, প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘‘ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ফকিরহাটে ফিলিপাইন কালো আখ চাষ করেছেন কৃষকদ্বয়। বাজারে সাধারণত যে সকল আখ পাওয়া যায় সেগুলো শক্ত, মিষ্টি কম এবং অনেক সময় রস কম থাকে। কিন্তু চিবিয়ে খাওয়ার জন্য সব থেকে ভালো জাতের আখ হলো ফিলিপাইন কালো আখ। এছাড়াও আখের চাষের পাশাপাশি আন্ত ফসল বিভিন্ন সবজি চাষ করা যায়। স্বল্প সময়ের মধ্যে পরিপক্ক হওয়া, রসালো ও প্রচুর ফলন হওয়ায় কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে এ আখ চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় সার্বজনীন কালীপূজা অনুষ্ঠিত
Next Article বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 44 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?