By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফুটবলে এসে গেল সাদা কার্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ফুটবলে এসে গেল সাদা কার্ড
খেলাধূলাজেলার খবরতাজা খবর

ফুটবলে এসে গেল সাদা কার্ড

Last updated: 2023/01/26 at 11:45 AM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : পর্তুগালে ‘ওমেনস কাপ’ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বেনফিকা-স্পোর্টিং লিসবন ম্যাচে সাদা কার্ড প্রদর্শন করে ইতিহাস সৃষ্টি করেছেন রেফারি কাতারিনা ব্রাঙ্কো। সম্প্রতি পর্তুগালের এস্তাদিও লুইজ স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে ডাগ আউটে এক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়লে রেফারি কাতারিনা ব্রাঙ্কো দুই দলের মেডিকেল টিমকে এই সাদা কার্ড দেখান।

প্রশ্ন হলো, সাদা কার্ড কেন এবং এই কার্ড দেখানোর কী অর্থ? স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ম্যাচে আধঘণ্টার একটু আগে এই কার্ড দেখান রেফারি। মূলত ম্যাচে ‘ফেয়ার প্লে’ মানসিকতাকে আরও ভালোভাবে স্বীকৃতি দিতেই এই কার্ডের প্রচলন।

তবে ইকোনমিক টাইমস জানিয়েছে, সাদা কার্ড দেখানোর আক্ষরিক উদ্দেশ্য ও ফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ‘ফেয়ার প্লে’ এবং খেলোয়াড়সুলভ মানসিকতাকে প্রাধান্য দিতেই এই কার্ড ব্যবহার করা হবে।

বেনফিকা-স্পোর্টিং লিসবন ম্যাচে যেমন কোনো খেলোয়াড় কিংবা কোচিং স্টাফকে সাদা কার্ড দেখানো হয়নি। এক খেলোয়াড় ডাগ আউটে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল টিম তৎক্ষণাৎ সেই খেলোয়াড়কে চিকিৎসা দেন। দুই দলের মেডিকেল টিমই এই কাজে ব্যস্ত ছিলেন।

রেফারি কাতারিনা ব্রাঙ্কো তখন দুই দলের মেডিকেল টিমকেই সাদা কার্ড দেখান। ইতিবাচক উদ্দেশ্যে রেফারির এই সাদা কার্ড দেখানোকে এস্তাদিও লুইজ স্টেডিয়ামের দর্শক ভালোভাবেই নিয়েছেন। করতালির বৃষ্টি ঝরেছে এস্তাদিও লুইজে।

এএস জানিয়েছে, সাদা কার্ড ব্যবহার করে ‘খেলার নৈতিক উন্নয়ন করা’ই লক্ষ্য। ১৯৭০ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত ফুটবলে শুধু হলুদ ও লাল কার্ডই ব্যবহার করা হয়েছে। হলুদ কার্ড খেলোয়াড়কে সতর্ক করে দেওয়ার জন্য আর লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

মাঠে খেলোয়াড়েরা যেন খেলোয়াড়সুলভ মানসিকতায় নৈতিকতা সমুন্নত রেখে প্রতিদ্বন্দ্বিতা করেন, তা নিশ্চিত করতেই পর্তুগাল সবার আগে সাদা কার্ডের প্রচলন করল। ইউরোপের অন্যান্য বড় লিগে এই কার্ডের প্রচলন ঘটে কি না, সেটাই দেখার বিষয়।

 

করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জাল বিনষ্ট
Next Article তালায় শেখ কামাল আন্ত:স্কুল এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?