By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফুলতলায় চাঁদাবাজ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ফুলতলায় চাঁদাবাজ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ফুলতলায় চাঁদাবাজ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Last updated: 2025/09/20 at 9:06 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ফুলতলার জামিরা বাজারে চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বিকালে বাড়ি থেকে ধরে এনে গণপিটুনিতে আলমগীর হোসেন রানা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার পুত্র। তবে চাঁদাবাজির ঘটনায় প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা বাজারের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও এলাকাবাসি ফুলতলা টু শাহাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ও এলাকাবাসি জানায়, শনিবার বিকাল আনুমানিক ৩টায় তিনটি মোটরসাইকেল যোগে ৫/৬ জন মুখোশধারী জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর জামিরা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্যাকে খুঁজতে থাকে এবং জীবননাশের হুমকি দিয়ে গালিগালাজ করে। ঘটনার সময় হুমায়ুন কবির জামিরার মাছ বাজার আড়তে ছিলেন। খবর পেয়ে তার অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রতিবাদী বিক্ষুদ্ধ এলাকাবাসি ঘটনায় জড়িত সন্দেহে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় পার্শ্ববর্তী টোলনা গ্রামের বাড়ি থেকে আলমগীর হোসেন রানাকে ধরে জামিরা চৌরাস্তা মোড়ে নিয়ে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় আলমের স্ত্রী পুত্র তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকলে তিনি কথা বলে উঠলে পুলিশের সামনে ফের তাকে গণপিটুনি শুরু করে । পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি মোঃ জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন রানাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে তার মৃত্যু হয় বলে ধারনা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, নিহত আলমগীর হোসেন রানা এক সময়ে মাছের ব্যবসা করত। মাছ কেনা বেচাকে কেন্দ্র করে মাছের আড়তের সভাপতি হুমায়ুন কবিরের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। যে কারণে ওই আড়তে আলমের মাছ কেনা বন্ধ হয়ে যায়। যদিও আড়তদার এ অভিযোগ অস্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানায় কোন মামলা হয়নি। জামিরা বাজার ও আশপাশ এলাকায় থমথমে বিরাজ করছে।

জন্মভূমি ডেস্ক September 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ
Next Article সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ডুমুরিয়ায় কৃষকরা রঙিন বাঁধাকপি- ফুলকপি চাষে সাফল্য

By Correspondent 5 hours ago
খুলনা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?