By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফের বাড়ছে করোনার সংক্রমণ খুলনায় স্বাস্থ্যবিধি মানতে শিথিলতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > ফের বাড়ছে করোনার সংক্রমণ খুলনায় স্বাস্থ্যবিধি মানতে শিথিলতা
Uncategorized

ফের বাড়ছে করোনার সংক্রমণ খুলনায় স্বাস্থ্যবিধি মানতে শিথিলতা

Last updated: 2021/03/12 at 12:01 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী

দেশে করোনা ভাইরাস সংক্রমন ও মৃত্যু অব্যাহত থাকলেও খুলনার অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন। মাস্ক ব্যবহারে এক  প্রকারের শিথিলতা দেখা যাচ্ছে মানুষের মাঝে। ফলে স্বাস্থ্য বিধির অন্যতম অনুষঙ্গ মাস্ক সহজলভ্য হলেও ব্যবহার নেমেছে নূন্যতম পর্যায়ে। করোনা ভাইরাসের প্রার্দুভাবের শুরুর দিকে একশ” টাকা দিয়ে কিনে মাস্ক কিনে ব্যবহারের লোকের অভাব না থাকলেও এখন ১০ টাকায় ৩ টি কিনে নিয়মিত ব্যবহারকারী খুঁজে পাওয়া দুস্কর। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দুই মাস পর ফের শনাক্ত হাজার ছাড়িয়েছে।এদিকে করোনা প্রতিরোধে স্বাসাথ্য বিধি মানতে মানুষের মধ্যে চরম অনাগ্রহ দেখা দিয়েছে। ফলে নতুন করে করোনা সংক্রমন ঝুঁকির মধ্যে রয়েছে এ অঞ্চলের মানুষ। সরেজমিনে বৃহস্পতিবার নগরীর মার্কেট, শপিংমল, হোটেল, রেস্তারা, বাজারসহ বিভিন্ন স্থানে  ঘুরে দেখা গেছে, কিছু সংখ্যক মানুষের মুখে মাস্ক থাকলেও অধিকাংশের ক্ষেত্রে তা দেখা মেলেনি। অনেকের কাছে মাস্ক থাকলেও তা রেখে দিয়েছে পকেটে। আবার কেউ থুতনীতে ঝুলিয়ে রেখেছেন মাস্ক। বাস ও ইজিবাইকসহ অন্যান্য যানবাহনের যাত্রীসহ চালকদের মুখেও দেখা মেলেনি মাস্ক। তবে কেউ কেউ নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরছেন। পওয়ার হাউজ মোড় এলাকায় কথা হয় মোঃ রাশেদের সাথে। তিনি মুখে মাস্ক ব্যবহার করেছেন। তিনি বলেন, করোনার টিকা নিয়ে মাস্ক না দিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের উচিত নিজে মাস্ক ব্যবহার করা এবং অন্যকে সচেতন করে তোলা। আযমখান কমার্স কলেজের শিক্ষার্থী মাহিন বলেন, খুলনায় মাস্ক ব্যবহারের উপর প্রশাসনের তৎপরতা এখনও অনেকটা ঢিলেঠালা। তিনি পূনরায় মোবাইল কোর্ট চালুসহ তৎপরতা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আজিজুর রহমান বলেন, করোনা থেকে সুরক্ষা রাখে মাস্ক, এছাড়াও রাস্তার ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষা রাখতে কার্যকরী মাস্ক। ইদানীং মানুষের মাঝে মাস্ক ব্যবহারে শিথিলতা নেমে এসেছে। এতে ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন,সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহারের জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রচারনাসহ মোবাইল কোর্ট চালানো হচ্ছে। 

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে : সিটি মেয়র
Next Article শেখ হাসিনা বিস্ময়কর রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় আমরা ভালো আছি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 58 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 4 days ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?