By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফেসবুকে মহানবীকে কটুক্তি, কোটালীপাড়ায় ঘর ভাঙচুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ফেসবুকে মহানবীকে কটুক্তি, কোটালীপাড়ায় ঘর ভাঙচুর
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ফেসবুকে মহানবীকে কটুক্তি, কোটালীপাড়ায় ঘর ভাঙচুর

Last updated: 2023/01/17 at 1:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কটুক্তি করার অভিযোগে  ঘর-বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রবিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  জানা গেছে, আবির অধিকারী তার ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কটুক্তি করে। এটি এলাকায় ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলাগ্রামসহ আশপাশের এলাকার মুসলমানরা একত্রিত হয়ে আবিরদের বাড়ির মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আবির অধিকারী (২৫) উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে। তবে সে ৭ বছর আগে ভারত চলে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তিন মাস আগে আবিরের মা ও ভাই-বোন এবং ১ সপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।

আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, আবির অধিকারী ফেসবুকে কী লিখেছে তাহা আমরা জানি না। রবিবার সন্ধ্যায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।

কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন বলেন, আবির অধিকারী তার ফেসবুকে আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছে তা সত্যিই নিন্দনীয়। পক্ষান্তরে আবির অধিকারীর বাড়ির ৩টি পরিবারের উপর যে হামলা হয়েছে তাহা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্তিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article র‌্যাবের অভিযানে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার
Next Article জয়ার অভিজ্ঞতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?