By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফ্রি ফায়ার গেম নিয়ে দ্বন্দ্ব, ভ্যান চালক বন্ধুকে হত্যা করে গ্যারেজ মেকানিক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফ্রি ফায়ার গেম নিয়ে দ্বন্দ্ব, ভ্যান চালক বন্ধুকে হত্যা করে গ্যারেজ মেকানিক
বাগেরহাট

ফ্রি ফায়ার গেম নিয়ে দ্বন্দ্ব, ভ্যান চালক বন্ধুকে হত্যা করে গ্যারেজ মেকানিক

Last updated: 2023/02/01 at 2:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটে মোল্লাহাটে কিশোর ভ্যান চালক সাব্বির শেখ (১৫) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট। হত্যার সাথে জড়ি একমাত্র আসামী হত্যার শিকার সাব্বিরের বন্ধু কিশোর গ্যারেজ মেকানিক মোঃ ফেরদৌস (১৭)কে গ্রেফতার করেছে পিবিআই। এ্যান্ডড্রয়েড ফোন ভিত্তিক ভার্চুয়াল গেম ফ্রী ফায়ার খেলার দ্বন্দে মোঃ ফেরদৌস তার বন্ধুকে হত্যা করেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে পিবিআই বাগেরহাট কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মোঃ ফেরদৌস বাগেরহাট সদর থানার ডিংসাইপাড়া এলাকার মোঃ মনিরুল শেখের ছেলে। মোল্লাহাট উপজেলার ছোট কাচনা এলাকায় ভ্যান রিকশা ও সাইকেল মেরামতের গ্যারেজ রয়েছে তার।হত্যার শিকার সাব্বির শেখ খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ বোরহানের ছেলে। সে তেরখাদা ও মোল্লাহাটের ছোট কাচনাসহ বিভিন্ন এলাকায় ভ্যান চালাত।

পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মেকানিক মোঃ ফেরদাউস ভ্যান চালক সাব্বির শেখকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মোঃ ফেরদাউসকে আদালতে সোপর্দ করা হবে।

জিজ্ঞাসাবাদে মোঃ ফেরদাউস পিবিআইকে জানায়, হত্যার শিকার ভ্যান চালক সাব্বির শেখ  ও গ্রেফতার গ্যারেজ মেকানিক মোঃ ফেরদাউস ভাল বন্ধু ছিল। তারা দুইজনে এক সাথে ফ্রী ফায়ার গেম খেলত। কোন একদিন ফেরদাউসের সাথে গেম খেলে হেরে যায় সাব্বির। তখন সাব্বির ফেরদাউসকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মোঃ ফেরদাউস এই গালিগালাজের প্রতিশোধ হিসেবে সাব্বিরের ভ্যান বিক্রি করে দেওয়ার কথা চিন্তা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ০৯ জানুয়ারি পৌনে তিনটার সময় বায়জিদ নামের একটি শিশুরা মাধ্যমে মোঃ ফেরদৌস সাব্বিরকে ডেকে আনে আনেন। পরে নিজের গ্যারেজের পিছনে থাকা কক্ষের একটি খাটের উপর বসে দুইজন ফ্রি ফায়ার গেম খেলা শুরু করেন। গেম খেলার এক পর্যায়ে মোঃ ফেরদাউস পিছন থেকে একটি গামছা গলায় পেচিয়ে শ্বাসরোধ করে সাব্বিরকে হত্যা করে। পরে খাটের পাশে সাব্বিরের মরদেহ কম্বল দিয়ে ঢেকে রাখে ফেরদাউস। পরে মোঃ ফেরদাউস সাব্বিরের ভ্যানটি কেটে ভাঙ্গারি হিসেবে বিক্রি করে দেয়। ভ্যানের চারটি ব্যাটারিও স্থানীয় একটি দোকানে বিক্রি করে দেয়। ওই রাতেই গ্যারেজের পার্শ্ববর্তী শেখ ওবায়দুর রহমানের গোডাউনের নিচে সাব্বিরের মরদেহ ফেলে নারায়নগঞ্জ পালিয়ে যায় মোঃ ফেরদাউস।গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাগেরহাট পিবিআই, নারায়নগঞ্জ জেলার সোনারগাও থানার মেঘনা ব্রীজ এলাকা থেকে মোঃ ফেরদাউসকে গ্রেফতার করে।

এর আগে নিখোঁজের দুই দিন পরে ১১ জানুয়ারি তেরখাদা থানায় একটি সাধারণ ডায়েরী করেন সাব্বির শেখের বাবা শেখ বোরহান। ১৭ জানুয়ারি ছোট কাচনার শেখ ওবায়দুর রহমানের গোডাউনের নিচ থেকে শেখ সাব্বিরের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। সাব্বিরের বাবা পড়নের কাপড় দেখে মরদেহ শনাক্ত করেন। পরে ২৩ জানুয়ারি তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন সাব্বিরের বাবা শেখ বোরহান। পরবর্তীতে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে। এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য উ;ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মনিরামপুরে আত্মহত্যা মামলা পুঁজি করে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
Next Article আশাশুনিতে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?